ডি থ্রি ট্রফিতে বরিশালের আইকন হৃদয়

ডি থ্রি ট্রফি! বিসিবির নতুন টুর্নামেন্ট মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে ১৫ ডিসেম্বর মাঠে গড়াবে থ্রি ডি টুর্নামেন্টের টি-টোয়েন্টি ভার্সনের খেলা। তার আগে গতকাল হয়ে গেল এই টুর্নামেন্টের আইকন খেলোয়াড়দের ড্রাফট। ৬ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে তাদের নাম। এরমধ্যে ফরচুন গ্রুপ মেহেদী হাসান মিরাজকে আইকন খেলোয়াড় হিসেবে চূড়ান্ত করেছে।

আইকন খেলোয়াড়ের ড্রাফট শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফরচুন গ্রুপের কর্ণধার এবং বিসিবি পরিচালক মিজানুর রহমান জানান কেন তারা হৃদয়কে বেছে নিলো। তিনি বলেন,

দেখুন, আমার মূল লক্ষ্যই ছিল তাওহীদ হৃদয়। আল্লাহ আমাকে সবসময় সাহায্য করেন। যাকে আমি মনে মনে ভেবে রেখেছি তাকেই পেয়েছি।

বিপিএল না হলেও এই নতুন টুর্নামেন্ট আরও আলো ছড়াবে বিশ্বাস মিজানের, ‘আপনারা জানেন এবার বিপিএল হচ্ছে না। আমি মনে করি টি-টোয়েন্টি যেটা হবে সেটা বিপিএলের চেয়ে বড় কিছু হবে। আমি একটা ইন্টারভিউতে বলেছি, এটা ধামাকা হবে।

এদিকে ভেন্যু হিসেবে নতুন করে যুক্ত হতে যাচ্ছে বরিশাল। মিজান বলেন,

বলা হয়েছিল ৪৫ দিনের মধ্যে বিপিএল করবে। রংপুর পারবে কিন্তু আমি পারব না। কারণ রংপুরের নিজস্ব অবকাঠামো আছে, আমার বরিশালে সেটা নেই। আমি যেন ফাইনাল খেলতে পারি, চ্যাম্পিয়নও হতে পারি। আমি যখন স্টেডিয়ামে বসি তখন বরিশালের খেলোয়াড় খুঁজে পাই না। খেলোয়াড় খোঁজার জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করছি।

spot_imgspot_img
spot_img

Related Articles