কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে সমীহ করছে আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটির আগে ইউরোপের দলটিকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারের মতে, সুইজারল্যান্ডকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

মার্তিনেজ বলেন, ‘সুইজারল্যান্ড যদি এই পর্যায়ে এসে থাকে, তাহলে অবশ্যই তারা সেটা নিজেদের যোগ্যতায় করেছে। আমরা কলম্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচ দেখেছি। তারা সবসময় ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করে।’

সুইসদের শারীরিক সক্ষমতা এবং সেট-পিসের দক্ষতার কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
‘তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী দল। এছাড়া সেট-পিস থেকেও তারা বেশ বিপজ্জনক,’ যোগ করেন মার্তিনেজ।

একই সঙ্গে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি জমজমাট হবে বলেও মনে করছেন এই ডিফেন্ডার।
স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, ‘আমার মনে হয় এটি দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। কারণ দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে।’

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে। তবে সেই পথে তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে টানা ষষ্ঠ বিশ্বকাপে নকআউট খেলা সুইজারল্যান্ড। তাই শেষ চারে জায়গা করে নিতে নিজেদের সেরাটাই উজাড় করে দিতে হবে লিওনেল স্কালোনির শিষ্যদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles