মাজ সাদাকাতের ঝড়ো ব্যাটিংয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা

মাজ সাদাকাতের বিধ্বংসী ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডিতে রানের ঝড় তুলেছিল পাকিস্তান। সেই ঝড়ে উড়ে গেছে শ্রীলঙ্কা। ৫১ বলে ৯৬ রানের দূর্দান্ত ইনিংস খেলেছেন এই ব্যাটার। তাকে সঙ্গে দিয়েছে সাহিবজাদা ফারহান। তার ৪৪ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে ৩ উইকেটে ২১৫ রান করে। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭ উইকেটে ১৩৩ রানে থেমে যায় শ্রীলঙ্কা। পাকিস্তান জয় পায় ৮২ রানে বড় ব্যবধানে।

শেষ ১২ ওভার ছিল তাণ্ডবের

পাকিস্তানের ইনিংসের শেষ ১২ ওভার ছিল রীতিমতো তাণ্ডবের। এই সময়ে ১৫৬ রান তুলেছে তারা। প্রথমে সাদাকাত ও ফারহানের ৭৩ রানের জুটি পাকিস্তানকে এগিয়ে নেয়। এরপর সাদাকাত ও হাসান নেওয়াজের ৭২ রানের ঝড়ো ব্যাটিং আরও বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান।

শুরুতে খুব একটা আগ্রাসী ছিলেন না সাদাকাত। প্রথম আট বলে করেছিলেন এক রানেরও কম গতিতে। কিন্তু এরপরই বদলে যায় তার ব্যাটিংয়ে ধরণ। ঈশান মালিঙ্গার বলে দৃষ্টিনন্দন স্কয়ার ড্রাইভে ছক্কা মেরে শুরু করেন বড় শটের উৎসব। একই ওভার বোলারকে ডাউন দ্য গ্রাউন্ড দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ২০ বছর বয়সী এই ব্যাটারকে। একের পর এক চার ছক্কায় শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন তিনি। ইনিংসে ছয়টি ছক্কার পাশাপাশি আরও পাঁচটি চার মারেন সাদাকাত। পেস কিংবা স্পিন-কোনো ধরণের বোলিংয়েই তাকে আটকে রাখা যায়নি।

মাজ সাদাকাতের ঝড়ো ব্যাটিংয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা
দৌড়ে রান নেন মাজ সাদাকাতা ও সাহিবজাদা ফারহান

টানা তিনটি ছক্কা সাদাকাতের

মাহিশ থিকশানার করা ১৬তম ওভারে লং অন ও মিডউইকেটের মাঝের অঞ্চলে টানা তিনটি ছক্কা হাঁকান সাদাকাত। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয়ার্ধে ১২৫ রান এলেও এর বড় অংশই এসেছে তার ব্যাট থেকে। ৪০ বলে ৭৯ রান করেন তিনি। তিন টি-টোয়েন্টিতে এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫০ রানের। এবার প্রথম শতকের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত তিন অঙ্ক ছোয়া হয়নি। ইনিংসের শেষ বলে মালিঙ্গার স্লোয়ারে ডিপ কভারে ক্যাচ দিয়ে থামেন ৯৬ রানে।

অন্য প্রান্তে ফারহানও ছিলেন দারুণ ছন্দে। শুরুতে সময় নিয়ে খেললেও স্পিনাররা আসার পর আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। থিকশানার বলে স্লগ সুইপে ছক্কা মারার পর নবম ওভারে পরপর দুই ছক্কা হাঁকান ফারহান। ৩১তম বলে পৌঁছে যান টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বাদশ অর্ধশতকে। পরে দাসুন শানাকার বলে ডিপ থার্ডে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৪ বলে ৭৩ রান করেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles