হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা জেলা কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন। আজ সকালে ঢাকায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।

মোসাদ্দেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি প্রয়াত কোচের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন মোসাদ্দেক। ২০১১ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর থেকে বয়সভিত্তিক ক্রিকেটে কোচ হিসেবে কাজ করেছেন তিনি। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে দায়িত্ব পালনের পাশাপাশি যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের সঙ্গেও যুক্ত ছিলেন এই কোচ।

ঢাকা জেলা কোচের দায়িত্ব নেওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবে কাজ করেছেন মোসাদ্দেক। সর্বশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। মোসাদ্দেকের মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেট একজন অভিজ্ঞ কোচকে হারাল।

spot_imgspot_img
spot_img

Related Articles