ঢাকায় শুরু হচ্ছে খালেদা জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবল

পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল রবিবার শুরু হচ্ছে চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি। সকাল ১১টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই আসরে অংশ নিচ্ছে চার দেশ-বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ। উদ্বোধনী দিনেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শেষ দুইবারের দেখায় নেপালের কাছে হেরেছিল লাল-সবুজের দল। এছাড়া নেপাল দলের শক্তিও বেশ ভালো, তাদের স্কোয়াডের আটজন খেলোয়াড়ই দেশটির সেনাবাহিনীর হয়ে খেলেন।

ঢাকায় শুরু হচ্ছে খালেদা জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবল

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বড় ভরসা হতে পারেন দুই গোলরক্ষক সুমাইয়া বানু ও মোসাম্মৎ আয়েশা খাতুন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হয়ে খেলা নওগাঁর অভিজ্ঞ গোলরক্ষক সুমাইয়া বানু ২০১৬ সাল থেকে জাতীয় দলে খেলছেন।

স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার অধীনে তিন মাসের প্রস্তুতি এবং প্রতিপক্ষের ভিডিও বিশ্লেষণে আত্মবিশ্বাসী তিনি। সুমাইয়া বলেন, ‘আমাদের প্রিপারেশন অনেক ভালো, আমরা ফার্স্ট টাইম বিদেশি কোচ পাইছি। তো কোচ আমাদেরকে যে ডিরেকশন দিছে সেম ভাবে যদি আমরা করতে পারি তাহলে ভালো করতে পারব ইনশাল্লাহ।’ প্রতিপক্ষের বিষয়ে তাঁর ভাষ্য, ‘একটু এক্সপেরিয়েন্স আছে, ইভেন হচ্ছে আমরা তাদের ভিডিও দেখছি। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারব।’

ঢাকায় শুরু হচ্ছে খালেদা জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবল

দলের অপর গোলরক্ষক যশোরের আয়েশা খাতুন। ২০২২ সালে স্কুল ট্রায়াল থেকে উঠে আসা তরুণ এই কিপার স্প্যানিশ কোচের সান্নিধ্যে আধুনিক কৌশল রপ্ত করেছেন। আয়েশা বলেন, ‘বাংলাদেশের তুলনায় ইউরোপ কান্ট্রির যেসব কান্ট্রিগুলোতে যারা খেলে, তাদের কিপারদের খেলা একদমই আলাদা। তো আমরা সেই ইউরোপ কান্ট্রির কিছুটা একটু মানে আমাদের ভেতর থেকে দিতে পারব এটা আমরা আশা রাখছি।’ প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরুর প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, ‘নেপালকে হারানোর চেষ্টায় আছি, এখন মনে করেন যে বাকিটা আল্লাহর ইচ্ছা। যে তিনটা টিম আসছে আমরা সবার জন্যই প্রস্তুত আছি।’

দিনের অপর ম্যাচে সাড়ে ৪টায় মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজ।

spot_imgspot_img
spot_img

Related Articles