ফিফা বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ও কোচ দিদিয়ের দেশম খুব ভাল করেই জানেন কিভাবে বড় ম্যাচের আগে মাইন্ড গেম খেলতে হয়। প্রতি পক্ষকে এগিয়ে রেখে যদি মনটা হালকা করে নিজের শিষ্যদের কাছ থেকে সেরাটা পাওয়া যায় তাতে মন্দ কি? এবারের বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় ফ্রান্সই সেরা দল তাতে কারো সন্দেহ থাকার কথা নয়, প্রতিপক্ষ যে দলই হোক না কেন, ম্যাচের আগে ফেবারিট র্যাঙ্কিংয়ের শীর্ষে ফরাসিরাই।কিন্তু ফ্রান্স কোচ দিদিয়ের দেশম মনে করছেন, প্রথম সেমিফাইনালে স্পেনই বরং ফেবারিট। ফরাসিরা নাকি এই ম্যাচে আন্ডারডগ! কি বুঝলেন? এটাকে ‘ফরাসি কোচের মাইন্ড গেম খেলা’ ছাড়া আর কিছু বলা যায়? মোটেও না।
জ্বি হেড লাইনের কথাটি খোদ ফরাসি কোচ দেশমই বলেছেন সেমিফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে। তাঁর মতে, স্পেনের আক্রমণ ও রক্ষণ-দুটি সেরা। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও পরের ম্যাচ গুলোতে ধীরে ধীরে টুর্নামেন্টে ছন্দ খুঁজে পেয়েছে স্পেন। তা ছাড়া ফ্রান্স-স্পেন সর্বশেষ লড়াইয়ে স্পেনের জয় দুটিতেই। কিন্তু বিশ্বকাপ আর অন্য ম্যাচ কি এক হল? না এক নয় সেটা দেশম নিজেও ভাল করেই জানেন আর জানেন বলেই তিনি মাইন্ড গেমে বলটা ছুড়ে দিয়েছেন স্পেন কোচের কোর্টে। বিশ্বজয়ী কোচ বলে তো কথা, মাঠের লড়াইয়ের মত কথার লড়াইয়েও অনেক এগিয়ে তিনি।
দেশম বলেন ‘কেপ ভার্দের বিপক্ষে ওদের প্রথম ম্যাচটি ভুলে যান। তার পর দেখুন প্রতিটি ম্যাচে স্পেন প্রমাণ করেছে যে তারাই টুর্নামেন্টের ফেবারিট। আমি অবশ্য স্প্যানিশ কোচ লুইসের ওপর বাড়তি কোনো চাপ তৈরি করতে চাই না। সে খুব ভালো করেই জানে যে মানুষ এই দলকে নিয়ে কতটা প্রত্যাশা করে আছে।
ভারসাম্যপূর্ণ স্পেনের ফুটবল দল নিয়ে ফরাসি কোচ আরও বলেন, ‘স্পেন যেমন দারুণ আক্রমণ করতে পারে, তেমনি ওদের রক্ষণভাগও চমৎকার। গত ৬ বা ৭ ম্যাচে ওরা ১টি মাত্র গোল হজম করেছে।

স্পেন কোচের মাইন্ড গেম জবাবঃ অবশ্য ফ্রান্স কোচের কথায় স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে পা টা মাটিতেই রেখেছেন। তিনি অবশ্য ফেবারিট তকমা গায়ে লাগাচ্ছেন না। তিনি বরং দেশমের মন্তব্যের কথা জেনে সংবাদ সম্মেলনে হেসে দিয়েছেন যা দেশমের জন্য; মাইন্ড গেম জবাব। লুইস ফেবারিট তত্ত্ব উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি, মানুষ আমাদের ফেবারিট বলল কি বলল না, তাতে কিছুই যায়–আসে না। এটি মাঠের খেলায় কোনো প্রভাব ফেলে না। আমরা দুটি দুর্দান্ত দল একে অপরের মুখোমুখি হচ্ছি, ঠিক যেমন অন্য সেমিফাইনালেও দুটি বড় দল লড়বে।
আজ এমবাপ্পে কি খেলবেন? মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাঁর চোট নিয়ে ফরাসি সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও কোচ নিশ্চিত করেছেন যে, অধিনায়ক এমবাপ্পে এখন সম্পূর্ণ সুস্থ এবং স্পেনের বিরুদ্ধে সেমিফাইনালে খেলার জন্য শতভাগ ফিট।


