বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দ.আফ্রিকা – বাভুমা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে টাইগারদের মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বরং বাংলাদেশের শক্তিমত্তা বিবেচনায় নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার উইকেট বরাবরই গতিময় ও বাউন্সি। এবারের সিরিজের দুটি টেস্ট অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে, যেখানে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে পেস বোলিংয়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। নাহিদ রানা দলে না থাকলেও হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের মতো পেসারদের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই অবগত বাভুমা।

বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করে প্রোটিয়া অধিনায়ক মনে করেন, নিজেদের কন্ডিশনে বাংলাদেশের বোলাররা বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারেন। তাই সিরিজে ভালো করতে হলে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ ও যথাযথ প্রস্তুতির বিকল্প নেই।

বাভুমা বলেন, বাংলাদেশের বিপক্ষে যে দুটি ভেন্যুতে আমরা খেলব, সেগুলো ফাস্ট বোলারদের জন্য বেশ সহায়ক। বাংলাদেশের দলে পেস বোলারেরও যথেষ্ট সমৃদ্ধি রয়েছে। তাই ব্যাটিংয়ে আমাদের সবকিছু ঠিকঠাক করতে হবে। একই সঙ্গে ভালো প্রস্তুতি নিতে হবে। মানসিকভাবেও কোনো কিছু হালকাভাবে নেওয়া যাবে না।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তার মতে, আধুনিক ক্রিকেটে কোনো দলকেই দুর্বল প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। নিজেদের দিনে যেকোনো দলই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে এবং ম্যাচের পরিকল্পনা ভেস্তে দিতে পারে।

বাংলাদেশকে নিয়ে সতর্ক বাভুমা

বাভুমার ভাষায়, ক্রিকেট বিশ্বে এখন সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। নিজেদের দিনে যেকোনো দল যেকোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে, তাদের পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। কোনোভাবেই তাদের হালকাভাবে নেওয়া হবে না।

এ সময় টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজের কথাও স্মরণ করেন বাভুমা। সেবার চোটের কারণে তিনি দলে না থাকলেও বাংলাদেশ সফরে এসে দুটি টেস্টেই জয় পেয়েছিল প্রোটিয়ারা। সেই জয় দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

আগের সিরিজের অভিজ্ঞতা তুলে ধরে বাভুমা বলেন, বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা সেই সিরিজটি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যাত্রায় সহায়তা করেছিল। উপমহাদেশে ক্রিকেট খেলা কখনোই সহজ নয়।

spot_imgspot_img
spot_img

Related Articles