আগামী ৩১ মার্চ রাজধানী বুয়েন্স আয়ার্স -এর ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী জুনে, ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে হতে যাচ্ছে মেসিদের শেষ ম্যাচ। ম্যাচের জন্য স্কোয়াড দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। সেখানে অবধারিতভাবেই অধিনায়ক হিসেবে আছেন বিশ্বকাপজয়ী মহাতারকা মেসি।
পরিকল্পনা ছিলো ভিন্ন। কাতারে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন দুই দল আর্জেন্টিনা ও স্পেন পরষ্পরের মুখোমুখি হওয়ার কথা ছিলো। কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে প্রায় দুই বছরের অপেক্ষার পরও শেষ পর্যন্ত সেটি আর আলোর মুখ দেখেলো না। অস্থিরতার কারণে মার্চের ফিফা উইন্ডোর সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয় দুই দেশ।
আগে পরিকল্পনা ছিল স্পেন ও কাতার জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে লিওনেল স্কালোনির দল এখন শুধুমাত্র একটি প্রীতি ম্যাচ খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ গুয়াতেমালা।
আসন্ন বিশ্বকাপেও মেসিকে কেন্দ্র করেই শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা। যদিও ৩৮ বছর বয়সী এই তারকা এখনও নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
তবে ঘোষিত স্কোয়াডে নেই গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলার। চোটের কারণে বাইরে রয়েছেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো। তাদের পরিবর্তে নতুন ও তরুণ মুখদের সুযোগ দিয়েছেন কোচ স্কালোনি। প্রথমবার ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস।
এদিকে স্কোয়াডে আছেন অভিজ্ঞ তারকারা রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেসের মতো অভিজ্ঞ তারকারা। সর্বশেষ অ্যাঙ্গোলা ম্যাচের অনুপস্থিত মার্কাস আকুনাও দলে ফিরেছেন।
জিয়ানলুকা প্রেস্তিয়ানিকেও ডেকেছেন স্কালোনি। সম্প্রতি ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়রের বিপক্ষে বর্ণবাদী আচরণের জন্য সমালোচিত হয়েছেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি। চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে তাকে নিষিদ্ধও করা হয়েছিলো।
সব মিলিয়ে, পূর্ণ শক্তির দল না হলেও অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে গুয়াতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, টমাস প্যালাসিওস, নিকোলাস তালিয়াফিকো, গাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা।
মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মাক্সিমো পেরোনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্টিন বার্কো, এজাকুয়েল প্যালাসিওস, নিকো পাজ, থিয়েগো আলমাদা।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গঞ্জালেস, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















