বাংলাদশের বিপক্ষে টি-২০ তে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে অস্ট্রেলিয়া

বাংলাদশের বিপক্ষে টি-২০ তে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে অস্ট্রেলিয়া

বাংলাদশের বিপক্ষে টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে হাজির হন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। এসময় ওয়ানডে সিরিজে হারের কথাও বলেন তিনি। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি দলে অনেক পরিবর্তন আছে। আমরা সিরিজ জয়ের আশা করছি। ভালো ক্রিকেট খেলার আশা করছি। ছেলেরা মুখিয়ে আছে। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমাদের জন্য কঠিন সফর।’

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ডমিনেট করবে? এমন প্রশ্নে তিনি বলেন,‘ অভিজ্ঞ ক্রিকেটারদের অনেকেই দলে ফিরে এসেছে। আবার দলে তরুণ ক্রিকেটাররা আছে, এনার্জিতে ভরপুর যারা আবার বাংলাদশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।’

নিজের ফিটনেস নিয়ে তিনি বলেন,‘ ভালো আছি, খেলার জন্য প্রস্তুত আছি।’ এছাড়া বাংলাদেশের পেস ইউনিট নিয়ে তিনি বলেন,‘ বাংলাদেশের পেসাররা অনেক ভালো করছে। এটা তাদের ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার। ২০২১ সালে এসে যে কন্ডিশন পেয়েছিলাম এবার তারচেয়ে ভিন্ন কন্ডিশন দেখেছি। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এটা দারুণ ব্যাপার। পেসাররা বাংলাদেশের এক্সাইটিং প্রসপেক্ট। এই ফরম্যাটে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে মুখিয়ে আছি।’

একই সাথে তিনি বলেন,‘তারা এমন একটা দল যারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট এসে অনেকখানি বদলে গেছে। তরুণদের সামনে অভিজ্ঞরা পিছিয়ে যাচ্ছে। অভিজ্ঞরা আরও এগিয়ে যাওয়ার তাড়না বোধ করছে। ক্রিকেটারদের উন্নতি আগের চেয়ে বেশি হচ্ছে। বাংলাদেশের মতো জায়গায় এলে চ্যালেঞ্জ থাকবেই।

চট্টগ্রামের উইকেট নিয়ে তিনি বলেন,‘ আগে আমি এই মাঠে আসিনি। আমার জন্য নতুন এক অভিজ্ঞতা হবে। উইকেট মনে হচ্ছে ভালো। ঘাসে ঢাকা। ভালো লড়াই প্রত্যাশা করছি।’

তবে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নির্যাতন করা হয়েছে, এটা তোমাদের মাঠে প্রভাব ফেলছে কিনা আমি এমন কিছু শুনিনি। তাই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

দলে টিম ডেভিডের বিষয়ে তিনি বলেন,‘ ওর মতো কেউ দলে থাকা মানে মিডল অর্ডারের শক্তি বেড়ে যাওয়া। সে বিশ্বের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার। আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

উল্লেখ্য’ ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।

Exit mobile version