পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দিনে লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ২৬. ওভারে ৩ উইকেটে ১০১ রান। লাঞ্চ বিরতিতে শান্ত ২৬ ও মুশফিকুর রহিম ২২ রান করে অপরাজিত আছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাংটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় শূণ্য রানে বিদায় নেন আব্বাসের বলে।
দ্বিতীয় উইকেট জুটিতে অভিষিক্ত তানজিদ হাসানের সাথে জুটি গড়েন মুমিনুল হক। তবে শুরুতে মুমিনুল সতর্ক ব্যাটিং শুরু করলেও তানজিদ যেন ওয়ানডে ব্যাটিং করতেই নেমেছিলেন। টেস্টে খেলতে নেমে রানের জন্য ছটপট করতে থাকেন। অবশেষে দলীয় ৪৪ রানের মাথায় এ জুটিতে আঘাত হানেন আব্বাস।
অভিষিক্ত তানজিদ ৩৪ বলে ২৬ রান করে বিদায় নেন তিন বাউন্ডারিতে। এরপর মুমিনুল বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি। দলীয় ৬৩ রানে খুররম শাহজাদার বলে বোল্ড হয়ে বিদায় নেন।
তার ব্যাট থেকে আসে ৪১ বলে ২২ রান। দলের বিপদে অধিনায়ক নাহমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন।
বাংলাদেশের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। চোট পাওয়া ওপেনার সাদমান ইসলাম অনিকের জায়গায় সুযোগ হয়েছে তার। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় যথারীতি একাদশে রয়েছেন।
এছাড়া পরিবর্তন এসেছে পেস আক্রমণে। শরিফুল ইসলাম খেলছেন ইবাদত হোসেন চৌধুরীর বদলে। আগের টেস্টে খেলা হলেও ঘরের মাঠে নেই ইবাদত। স্পিনার নাঈম হাসানের সুযোগ হয়নি এই ম্যাচেও। অভিষেকের অপেক্ষা বেড়েছে অমিত হাসানের।
সিরিজ বাঁচাতে পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে তিনটি। বাবর আজম চোট কাটিয়ে একাদশে ফিরলেও বাদ পড়েছেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। বাদ পড়েছেন ইমাম উল হক ও নোমান আলী। তাদের জায়গা নিয়েছেন সাজিদ খান ও খুররম শেহজাদ।
বাংলাদেশ একাদশঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।
