সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে এসেছে একাধিক পরিবর্তন।
সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আগের ম্যাচের মতো এই ম্যাচেও টস ভাগ্য এসেছে পাকিস্তানের পক্ষে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ যথারীতি টস জিতে আগে ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। চোট পাওয়া ওপেনার সাদমান ইসলাম অনিকের জায়গায় সুযোগ হয়েছে তার। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় যথারীতি একাদশে রয়েছেন।
এছাড়া পরিবর্তন এসেছে পেস আক্রমণে। শরিফুল ইসলাম খেলছেন ইবাদত হোসেন চৌধুরীর বদলে। আগের টেস্টে খেলা হলেও ঘরের মাঠে নেই ইবাদত। স্পিনার নাঈম হাসানের সুযোগ হয়নি এই ম্যাচেও। অভিষেকের অপেক্ষা বেড়েছে অমিত হাসানের।
সিরিজ বাঁচাতে পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে তিনটি। বাবর আজম চোট কাটিয়ে একাদশে ফিরলেও বাদ পড়েছেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। বাদ পড়েছেন ইমাম উল হক ও নোমান আলী। তাদের জায়গা নিয়েছেন সাজিদ খান ও খুররম শেহজাদ।
বাংলাদেশ একাদশঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















