মিরপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সকাল ১০টায় শুরু হওয়া এ ম্যাচে টস হেরে বাংলাদেশ প্রথম ব্যাট করছে।
সকালে পাকিস্তান টস ভাগ্যে জয় পেলেও এক দুঃসংবাদ নিয়ে তাদের ম্যাচটা শুরু করতে হয়েছে। সাবেক অধিনায়ক বাবর আজম পাকিস্তান সুপার লিগ খেলে প্রথম টেস্টের জন্য ছুটে আসলেও তাকে বাদ দিয়েই দল সাজাতে হয়েছে তাদের। ইনজুরির কারণে তিনি এ ম্যাচে খেলতে পারছেন না। বাম হাঁটুর ইনজুরিতে ভুগছেন পাকিস্তান ব্যাটিং অর্ডারের এই নির্ভরযোগ্য ব্যাটার।
ইনজুরিতে বাবর বাদ
বাবরের এই ইনজুরি পাকিস্তান দলের জন্য বেশ হতাশার। সে সঙ্গে অধিনায়ক শন মাসুদের জন্য। বাবর ফেরায় তার মনে খুশির যে আমেজ বয়ে গিয়েছিল তা তিনি গোপন করেননি। বৃহষ্পতিবার সংবাদ সম্মেলনে বাবরকে পাওয়ার স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, বাবর পাকিস্তান জম্ম নেওয়া সেরা ব্যাটারদের একজন। তাকে রানে দেখতে পাওয়া দারুন ব্যাপার। আশা করি পিএসএলের মতো সে এখানে রান পাবে।’
বাংলাদেশের জন্য সুযোগ
বাংলাদেশের জন্য এই সিরিজটি পাকিস্তানের ওপর আধিপত্য ধরে রাখার মিশন। একটা সময়ে পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পন করলেও সর্বশেষ সিরিজে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। ২০২৪ সালের অনুষ্ঠিত সর্বশেষ সিরিজে দুই ম্যাচের দুটোতেই জয় পেয়েছিল বাংলাদেশ। এবার নিজেদের মাটিতে সিরিজে। ফলে বাংলাদেশের সামনে দারুণ একটা সুযোগ রয়েছে সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখার।

ফিরেছেন মাহমুদুল হাসান
সে লক্ষ্য নিয়ে শুরু হওয়া ম্যাচে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ব্যাটিং শুরু করেছেন। উভয় ব্যাটার দারুণ শুরুর ইঙ্গিত দিলেও ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়। শাহীন শাহ আফ্রিদির বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়ার আগে ১৯ বলে করেছেন ৮ রান। সাদমানকে সঙ্গ দিতে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন মমিনুল হক। সাদমান ৬ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















