দ্বিতীয় দিন প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ , পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে নিজের জন্মদিনে ফিফটির পর সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছে মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে ১০৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৮০ রান। মুশফিক অপরাজিত আছেন ৭১ আছেন।
ফিফটির খোঁজে মুশফিক ৪৮ ও লিটন ৮ রানে অপরাজিত থেকে সকালে ব্যাটিং শুরু করে। ব্যাটিংয়ে নেমে শাহিন শাহ আফ্রিদির ওভারে সিঙ্গেল নিলেন মুশফিকুর রহিম, ১১৪ বলে স্পর্শ করলেন পঞ্চাশ। টেস্টে এটি মুশফিকের ২৯তম পঞ্চাশ, এই সংস্করণে তার সেঞ্চুরি ১৩টি। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় পঞ্চাশ তার, সেঞ্চুরি আছে একটি।
লিটনকে ফিরিয়ে আব্বাসের বড় আঘাত
তবে দ্বিতীয় দিনে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি লিটন দাস। মোহাম্মদ আব্বাসের বলেই ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। অফ স্টাম্পের বাইরের আপাত সাদামাটা শর্ট বলে পুল করেন লিটন। দ্বিধা নিয়ে একটু দেরিতে খেলায় টাইমিং করতে পারেননি। মিড অনে থাকা বদলি ফিল্ডার আমাদ বাট সহজেই জমান মুঠোয়। ভাঙে ১৪০ বল স্থায়ী ৬২ রানের জুটি।
৬৭ বলে ছয় চারে ৩৩ রান করেন লিটন। ৯৭ ওভারে বাংলাদেশের রান তখন ৫ উইকেটে ৩৩৮। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি।
আব্বাসের শর্ট বল অনায়াসে সীমানার বাইরে পাঠান মিরাজ। পরের বল ছিল অফ স্টাম্পের বাইরে। শট নিচে রাখতে পারেননি তিনি। প্রতিক্রিয়া দেখানোর জন্য বেশি সময় ছিল না, তবুও চমৎকার রিফ্লেক্সে ক্যাচ নেন ইমাম-উল-হাক। ১২ বলে একটি করে ছক্কা ও চারে ১০ রান করেন মিরাজ।
১০১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩৫৪। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী তাইজুল ইসলাম।হাসান আলির আগের ওভারে টানা দুটি চার মারার পর তিন রান নেন তাইজুল। পরের ওভারে আব্বাসের চারটি বল ডট খেলেন তিনি।
পঞ্চম বল ছিল বাউন্সার। শরীরের খুব কাছের পর ছেড়ে না দিয়ে শট খেলার চেষ্টা করেন তাইজুল। ঠিকঠাক পারেননি তিনি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ভাঙে ৩৭ বল স্থায়ী ২৪ রানের জুটি। দুই চারে ২৩ বলে ১৭ রান করেন তাইজুল।
আগের দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। প্রথম দিনে অধিনায়ক নাজমুল হোসেনের ১০১ ও মুমিনুল হক ৯১ রান করেন। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও নোমান আলী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















