অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও হার দিয়ে টি-২০ শুরু বাংলাদেশের । বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ৪ উইকেটে হেরেছে টাইগাররা।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারে শরিফুলের বলে ৫ রানে বোল্ড জশ ইংলিশ। এরপর দলীয় ৩৮ রানে মোস্তাফিজ ফেরান অধিনায়ক মিচেল মার্শকে। তিনি ১৪ বলে ১৩ রান করে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর কুপার কনোলি ও টিম ডেভিড অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন। অবশেষে দলীয় ৭৮ রানে এ জুটি ভাঙেন মেহেদী হাসান।
মোস্তাফিজ-শরিফুলদের শৃঙ্খলিত বোলিংয়ে চাপে অস্ট্রেলিয়া
টিম ডেভিড ২০ রান করে তানজিদের হাতে ক্যাচ দেন। অভিষিক্ত আব্দুল গাফফার কুপার কোলনিকে ফিরিয়ে টি-টোয়েন্টিতে প্রথম উইকেট নেন। তিনি ২৭ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৪৭ রান করে ফেরেন। ১১.৩ ওভারে অস্ট্রেলিয়ার রান তখন ৪ উইকেটে ৮৯ রান। শেষ দিকে রিশাদে বলে কুপার কনোলি ১৮ রান করে বিদায় নেন। শেষ দিকে ১৮ রান করা ম্যাট রেনশকে ফেরার গাফফার। তবে জোলে ডেভিস ৭ ও জাভিয়ের বার্টলেট ৪ রানে অপরাজিত থাকেন। বল হাতে বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ,শরিফুল, রিয়াদ, মেহেদী ওগাফফার একটি করে উইকেট নেন।
এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। তবে চোটের কারণে একাদশে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। অধিনায়ক হিসেবে অভিষেক হয় তাওহিদ হৃদয়। তানজিদ হাসান ও সাইফ হাসান ওপেনিং জুটিতে ২৬ রান তোলে বাংলাদেশ। ৯ বলে ১০ রান করে বিদায় নেন তানজিদ।
অভিষেকে আলো ছড়াতে পারেননি আবদুল গাফফার
এরপর সাইফ বিদায় নেন এক ওভার পর। ১৪ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫২ রান তোলে টাইগাররা। তবে এরপরই যেন ধস নামে টাইগার ইনিংসে। একের পর এক উইকেটের পতনে টালমাটাল দশা বাংলাদেশের। চারে নামা অধিনায়ক তাওহিদ হৃদয় বিদায় নেন ৫ বলে ৮ রানে। তিনে নেমে সৌম্য সরকার ১৮ বলে ১৭ রান করে। ধুঁকেছেন পাঁচে নামা পারভেজ হোসেন ইমনও। ১২ বলে ১০ রান করেছেন তিনি। অভিষেকে আলো ছড়াতে পারেননি আবদুল গাফফার সাকলাইনও। ১০ বলে ১০ রান করেছেন তিনি। মোটাদাগে ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারী। ৪ বলে ১ রান করেছেন তিনি।
দলের বিপদে শেষ উইকেট জুটিতে জ্বলে ওঠেন শেখ মেহেদী হাসান। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন তিনি। শেষের আগের ওভারে মোস্তাফিজুর রহমান আউট হলে ১৯ ওভারে ১৩১ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। ২২ বলে ২৯ রান করে টিকে ছিলেন শেখ মেহেদী। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন জোয়েল ডেভিস এবং অ্যাডাম জাম্পা।
- সংক্ষিপ্ত স্কোর
- বাংলাদেশ ১৯ ওভারে ১৩১/১০
- অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে ১৩৩/৬
- অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















