সবশেষ দুই টেস্টে হারলেও এবার বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধ নয়-শান মাসুদ । বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে প্রতিশোধের মানসিকতা নয়, বরং ভালো ক্রিকেট খেলাতেই মনোযোগ দিতে চান পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ।
মিরপুরে টেস্টের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেছেন, সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে হারলেও সেটিকে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছে না পাকিস্তান।
এছাড়া সর্বশেষ বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান দল। তবে অতীত ভুলে বর্তমান নিয়েই ভাবছেন শান মাসুদ।
মিরপুরে টেস্টের আগে পাকিস্তানের অধিনায়ক বলেন,
প্রতিশোধ নিয়ে ভাবতে চাই না। ওরা যেভাবে আমাদের টি-টোয়েন্টিতে হারিয়েছে, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। ওরা অবশ্য এই কন্ডিশনে ভালো। তবে ভালো খেলেই জিতেছে।
বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন পাকিস্তান অধিনায়ক। বিশেষ করে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি। তবে শানের ভাষায়, ‘আমরা জানি ওদের শক্তিমত্তার ব্যাপারে। মুলতানে ২৬ রানে ৬ উইকেট হারিয়েও ম্যাচ জিতেছিল। আমরা কাউকে হালকাভাবে নিব না। আবার প্রতিশোধের কথাও ভাবছি না। ভালো খেলে জিততে চাই। ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে স্বপ্ন থাকলেও আপাতত পুরো মনোযোগ বাংলাদেশ সিরিজেই রাখছে পাকিস্তান। এছাড়া তিনি বলেন,
সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান সময়। আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের বিপক্ষে খেলছি। এটা একইসাথে চ্যালেঞ্জ ও সিরিজ। আমরা এত দূর ভাবতে চাই না, ধাপে ধাপে এগোতে চাই।
সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের দুই প্রধান ক্রিকেট ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) চক্রের অংশ।
পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















