চ্যাম্পিয়ন বার্সেলোনা পাচ্ছে অবিশ্বাস্য অর্থ পুরস্কার

চ্যাম্পিয়ন বার্সেলোনা পাচ্ছে অবিশ্বাস্য অর্থ পুরস্কার

রিয়াল মাদ্রিদকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করার পর বার্সেলোনার খেলোয়াড়দের উল্লাস। ট্রপি তুলে ধরেছেন রোনাল্ড আরাউহো। (ছবি: গেটি ইমেজেস)

উৎসবের জোয়ারে ভাসছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় ২৯তম শিরোপা নিশ্চিত করা কাতালানরা রবিবার রাতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে পরাজিত করেছে। শিরোপা ধরে রাখার আনন্দ বহুগুণে বেড়েছে বার্সার সমর্থকদের একইসাথে বার্সেলোনা পাচ্ছে অবিশ্বাস্য অর্থ পুরস্কার । প্রাথমিকভাবে জানা গেছে , টেলিভিশন স্বত্ব থেকে ক্লাবটির একাউন্টে জমা হতে যাচ্ছে ৮৬৫ কোটি থেকে ১৩শ কোটি টাকা। যা রীতিমতো চোখ কপালে ওঠার মতো।

লা লিগায় ট্রফিজয়ী ক্লাবকে প্রতি বছর টেলিভিশন স্বত্ব থেকে আয়ের একটা অংশ দেয়া হয় তবে এই মৌসুমে বার্সেলোনা ঠিক কি পরিমাণ অর্থ পাচ্ছে সে বিষয়টি নিশ্চিত নয়। তবে আগের বছরগুলোর ধারাবাহিকতায় অর্থের পরিমাণ এবার নিশ্চিত করেই বাড়ছে।

শিরোপার সঙ্গে বাড়ছে অর্থপ্রাপ্তি

গত চার বছরে বার্সেলোনার এটি তৃতীয় এবং টানা দ্বিতীয় শিরোপা । ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর তারা ট্রফির সাথে পেয়েছিলো ছয় কোটি ১০ লাখ ইউরোর বেশি পরিমাণ অর্থ। এবার অর্থের পরিমাণ বাড়বে। টেলিভিশন স্বত্বের মূল্য আগের চেয়ে বেড়েছে সে কারণে ক্লাবের তহবিলেও বাড়তি অর্থ জমা হবে।

ধারণা করা হচ্ছে এবার বার্সেলোনার একাউন্টে যা জমা হবে তার পরিমাণ ৬ থেকে ৯ কোটি ইউরোর মধ্যে। সেই হিসেবে বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৮৬৫ কোটি টাকা থেকে ১৩শ কোটি টাকার মধ্যে।

বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, পুরস্কারের এই অর্থ তারা নতুন স্টেডিয়ামের নির্মাণ কাজের জন্য ব্যয় করবে। শুধু লিগ চ্যাম্পিয়ন-ই নয়, স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পুরস্কারও তারা পাচ্ছে।

রোববার রাতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারানো ম্যাচে স্কোরশিটে নাম তোলেন রাশফোর্ড ও ফেরান তোরেস। ৯ম মিনিটে মার্কাস রাশফোর্ড দলের পক্ষে প্রথম গোল করেন। ১৭তম মিনিটে ফেরান তোরেসকে দিয়ে দ্বিতীয় গোল করান দানি ওলমো। ফলে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যায় কাতালান ক্লাবটির।

লা লিগার চ্যাম্পিয়নরা

লা লিগায় শিরোপা জয়ের শীর্ষে অবস্থান করা রিয়াল মাদ্রিদের শোকেসে আছে ৩৬টি শিরোপা। রিয়াল রানার আপ হয়েছে ২৭ বার। বার্সেলোনা হয়েছে ২৮ বার।

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের ক্ষেত্রে তাদের ধারে কাছেও নেই আর কোন ক্লাব। আতলেতিকো মাদ্রিদ ১১ শিরোপা জিতে আছে তৃতীয়স্থানে। চতুর্থস্থানে থাকা অ্যাতলেটিক বিলবাও জিতেছে ৮ শিরোপা। ৬ শিরোপা জিতে ভ্যালেন্সিয়া আছে ৫মস্থানে। রিয়াল সোসিয়েদাদ জিতেছে দু’টি।

এর বাইরে একটি করে শিরোপা গেছে দে পোর্তিভো লা কারুনা, সেভিয়া ও রিয়াল বেতিসের ঘরে।

Exit mobile version