আকর্ষণের কেন্দ্রে থাকা এল ক্লাসিকো জিতে বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়েছে লা লিগায়। ন্যু ক্যাম্পে আজ রাতে তারা ২-০ গোলে চরম প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে। ফলে তিন ম্যাচ হাতে রেখেই ৯১ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগে ২৯তম শিরোপা জিতল কাতালানরা।
একটি পয়েন্ট দরকার থাকলেও এল ক্লাসিকো জিতে বার্সেলোনা চ্যাম্পিয়ন হল। ম্যাচটি ঘিরে সবার মধ্যে একটি বাড়তি উত্তেজনা থাকলেও ইনজুরিসহ নানা সমস্যায় জর্জরিত রিয়াল তাদের কাছে সেভাবে পাত্তাই পায়নি। অথচ বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের এই ম্যাচের কয়েক ঘণ্টা আগেই পিতৃবিয়োগ ঘটে। তাকেই শিরোপা উপহার দিয়ে সান্ত্বনা দিলেন শিষ্যরা।
১৯৩২ সালের এল ক্লাসিকোয় বার্সেলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে নিজেদের প্রথম লিগ শিরোপাটি জেতে রিয়াল। এবার যেন তারই প্রতিশোধ জোড়া গোলের জয়ে নিল বার্সা। ন্যু ক্যাম্পে এই লড়াইয়ের আগেই উৎসবের আমেজ ছিল। কারণ, শিরোপা থেকে মাত্র এক কদম দূরে ছিল কাতালানরা। ৯৪ বছর পর এল ক্লাসিকো দিয়ে শিরোপার ফয়সালা হয়েছে এদিন।

ম্যাচের ৯ মিনিটেই স্বাগতিক দর্শকদের উৎসব বাড়িয়ে দেন মার্কাস রাশফোর্ড গোল করে (১-০)। আরও ৯ মিনিট পর অর্থাৎ ম্যাচের ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন ফেরান তোরেস। শুরুর এই ধাক্কা সামলে রিয়াল ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যায়।
তবে রিয়ালের আক্রমণ ভাগে এদিন ছিলেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। চলতি লিগে গোল মেশিন এই ফরোয়ার্ড হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে অনুশীলন করলেও গুরুত্বপূর্ণ ম্যাচটির স্কোয়াডেই ছিলেন না। তবে সেরা গোলরক্ষক থিবো কোর্তোয়া ফিরেছিলেন।
এল ক্লাসিকো জিতে বার্সেলোনা ঘরে তুলল লা লিগার ট্রফি
এরপরও লস ব্লাংকোরা লড়াই ভালোই করেছে। আসলে তারা না জিততে পারলে বার্সার শিরোপা অবধারিতই ছিল। জোড়া গোল হজম করে তাদের ফিরে আসাটা আরো চ্যালেঞ্জিং হয়েছে প্রতিপক্ষের মাঠে। তাছাড়া দলের ভেতর খেলোয়াড়দের মধ্যে অস্থিরতা, ইনজুরি মিলিয়ে বিপর্যস্ত দলটির জন্য উজ্জীবিত বার্সার বিপক্ষে সাফল্য তুলে নেওয়াটই কঠিন হয়ে যায়।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্যে দুই দলের খেলোয়াড়ের মাঝে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে রিয়ালের জুড বেলিংহামকে ফাউল করার ঘটনায়। বার্সেলোনার শিরোপা জয় ঠেকাতে তাদের তিনটি গোল অন্তত দিতেই হতো। তবে একবারও তারা বার্সার জালের ঠিকানায় পৌঁছাতে পারেনি বলকে।
শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা আর চরম প্রতিপক্ষ বার্সেলোনাকে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার উল্লাস করতে দেখেই মাঠ ছাড়তে হয় লস ব্লাংকোদের। তারা ৩৬ বার শিরোপা জিতে এখনো এগিয়ে বার্সার তুলনায়। ৭টি কম জিতেছে কাতালানরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















