দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ স্কোয়াডে বড় পরিবর্তন! 

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ স্কোয়াডে বড় পরিবর্তন!

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ স্কোয়াডে বড় পরিবর্তন!  পাকিস্তান সিরিজের শেষ টেস্টের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ওপেনার সাদমান ইসলাম সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে জাকির হাসানকে।

বৃহস্পতিবার ১৪ মে বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রথম টেস্ট চলাকালে ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পান সাদমান। পরে সিলেটে অনুশীলনের সময় ব্যাটিং করতে নেমে সেই চোট আবারও সমস্যা তৈরি করে। কয়েকটি বল খেলার পরই নেট ছেড়ে উঠতে হয় তাকে।

জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম জানান, মিরপুর টেস্টে ক্যাচ নিতে গিয়ে সাদমান বুকে চোট পান এবং এখনো ব্যথা থাকায় তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না।

সাদমানের বিকল্প হিসেবে জাকির হাসানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাকে ব্যাকআপ হিসেবে সিলেটে আনা হয়েছিল এবং ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

Exit mobile version