বিশ্বকাপে ব্রাজিল-স্কটল্যান্ড পরিসংখ্যানে এগিয়ে কারা

/ বিশ্বকাপে ব্রাজিল-স্কটল্যান্ড পরিসংখ্যানে এগিয়ে কারা

বিশ্বকাপে ব্রাজিল-স্কটল্যান্ড পরিসংখ্যানে এগিয়ে কারা। ফিফা বিশ্বকাপ গ্রুপ সি-তে আজ যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ ভোর ৪টায়। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিতে পারলে ব্রাজিল নিশ্চিতভাবেই পরের রাউন্ডে এগিয়ে যাবে পাঁচ চারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে স্কটল্যান্ডও দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায়। তাই তো শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে জয় চায় তারা। দুই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ৪। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা।

দ্বিতীয় ম্যাচে তারা হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায়। অন্যদিকে স্কটল্যান্ড প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে যায়। ফলে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট।

পরিসংখ্যানের দিক থেকে ব্রাজিলই স্পষ্ট ফেভারিট। দুই ম্যাচে চার গোল করেছে দক্ষিণ আমেরিকার দলটি, হজম করেছে মাত্র একটি গোল। গোল ব্যবধান+৩। অন্যদিকে স্কটল্যান্ড দুটি ম্যাচে মাত্র একটি গোল করেছে এবং একটি গোল হজম করেছে।

আক্রমণভাগের ধার, মাঝমাঠের নিয়ন্ত্রণ অভিজ্ঞতার বিচারে ব্রাজিল অনেকটাই এগিয়ে। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের তারকাবহুল আক্রমণভাগ। এই ম্যাচে শুরুর একাদশে ফিরতে পারেন নেইমার। তখন নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেলির গতিময় ফুটবল যে কোনো রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ।

মাঝমাঠে ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা ও জোয়াও গোমেস ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। রক্ষণে মারকিনিওস ও গ্যাব্রিয়েলের জুটি দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। অন্যদিকে স্কটল্যান্ডের ভরসা অধিনায়ক অ্যান্ডি রবার্টসন, স্কট ম্যাকটমিনে, জন ম্যাকগিন ও চে অ্যাডামস। দ্রুত পাল্টা আক্রমণ হতে পারে তাদের মূল কৌশল।

কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে চমকের অভাব নেই। মায়ামির এই লড়াইয়ে স্কটল্যান্ড ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। সামগ্রিক শক্তি, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সেলেসাওদের জয়ের সম্ভাবনাই বেশি।

ম্ভাব্য একাদশ স্কটল্যান্ড (৪-২-৩-১): গুন; রালস্টন, হ্যানলি, ম্যাককেনা, রবার্টসন; গিলমোর, ম্যাকলিন; ম্যাকগিন, ম্যাকটমিনে, ক্রিস্টি; চে অ্যাডামস।

সম্ভাব্য একাদশ ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; ভান্দারসন, মারকিনিওস, গ্যাব্রিয়েল, আরানা; ব্রুনো গিমারায়েস, জোয়াও গোমেস, লুকাস পাকেতা; ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, মার্টিনেলি।

Exit mobile version