রাউন্ড অব ৩২ এ ব্রাজিল নাকি জাপান- এগিয়ে কোন দল?

রাউন্ড অব ৩২ এ ব্রাজিল নাকি জাপান- এগিয়ে কোন দল?

রাউন্ড অব ৩২ এ ব্রাজিল নাকি জাপান- এগিয়ে কোন দল?

রাউন্ড অব ৩২ এ ব্রাজিল নাকি জাপান- এগিয়ে কোন দল ? বিশ্বকাপে চম দিয়ে সবার আগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক কানাডা। দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে উড়িয়ে শিরোপা পথে এগিয়ে গেলে তারা। এবার শেষ ষোলোর টিকিট পেতে বাঁচা মরার অলিখিত ফাইনালে মাঠে নামছে ব্রাজিল।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ্য এশিয়ার শক্তিশালী দল জাপান। দুই দলের হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ফিফা বিশ্বকাপের নকআউটে আজ বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় হিউস্টনের মাঠে মুখোমুখি হচ্ছে শক্তিশালী ব্রাজিল ও জাপান। বিশ্বকাপের শেষ ষোলোয় টিকে থাকতেই দুই দলই জয়ের জন্য মাঠে নামবে। বিশ্বকাপে নেইমারকে পেয়ে পূর্ণ শক্তির দল হয়েছে ব্রাজিল।

অন্যদিকে শুধু এই বিশ্বকাপেই নয়, গত ৯ মাসে হারের মুখ দেখেনি জাপান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কাছে হারার পর টানা ১০ ম্যাচ অপরাজিত তারা। এই সময়ে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় ছাড়াও তাদের সুখস্মৃতি আছে ব্রাজিলের বিপক্ষে।

ব্রাজিলের বিপক্ষে জাপানের স্মৃতিতে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টি ২০২৫ সালের কিরিন চ্যালেঞ্জ কাপ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় এশিয়ার দলটি। সেটিই ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে জাপানের ইতিহাসের প্রথম জয়। শুধু তাই নয়, ১১০ বছরের ফুটবল ইতিহাসে দুই গোলে এগিয়ে থেকেও প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পায় ব্রাজিল। সব মিলিয়ে এখন পর্যন্ত দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানে ব্রাজিল এগিয়ে থাকলেও জাপানের সেই ঐতিহাসিক জয়ের স্মৃতি আজও দুই দলের লড়াইয়ে বিশেষ গুরুত্ব বহন করে।

পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষ্যেই। ১৪ ম্যাচের মধ্যে ১১টিতেই জয় পেয়েছে সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপানের একমাত্র জয় এসেছে সর্বশেষ ২০২৫ সালের প্রীতি ম্যাচে। যেখানে তারা ৩-২ গোলে হারায় ব্রাজিলকে।

বিশ্বকাপে দুই দলের একমাত্র আগের দেখা ২০০৬ সালে। সেবার রোনালদোর জোড়া গোলে ৪-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল। তাই ইতিহাস ব্রাজিলের পক্ষে থাকলেও সাম্প্রতিক সাফল্য জাপানকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

ব্রাজিল 🆚 জাপান

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান

মোট ম্যাচ

১৪

ব্রাজিলের জয়

১১

জাপানের জয়

ড্র

বিশ্বকাপে মুখোমুখি

১ বার

বিশ্বকাপের ফল

ব্রাজিল ৪-১

বিশেষ তথ্য

২০০৬ বিশ্বকাপে একমাত্র দেখায় ব্রাজিল ৪-১ গোলে জাপানকে হারিয়েছিল। তবে ২০২৫ সালের কিরিন চ্যালেঞ্জ কাপে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে জাপান।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই দলই ছিল অপরাজিত। ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে এবং তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে জাপান।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এই ম্যাচকে দেখছেন ফাইনাল হিসেবে। কারণ, কয়েক মাস আগেই প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল সেলেসাওরা। আনচেলত্তির ভাষায়,

জাপান বিশ্বের অন্যতম সেরা দল। আমরা এই ম্যাচের জন্য ফাইনালের মতোই প্রস্তুতি নিয়েছি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, আরানা; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রাফিনিয়া, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

জাপানের সম্ভাব্য একাদশ: সুজুকি; সুগাওয়ারা, ইতাকুরা, তোমিয়াসু, ইতো; এন্দো, মোরিতা; কুবো, কামাদা, মিতোমা; আয়াসে উয়েদা।

Exit mobile version