হারুনুর রশীদের মৃত্যুতে বিএসপিএর গভীর শোক

রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি হারুনুর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন হারুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কিছুদিন আগে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী সময়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ।

আবাহনী ক্লাবের প্রতিষ্ঠা ও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্রীড়া সংগঠক হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সেরা সংগঠক সম্মাননায় ভূষিত হয়েছিলেন।

তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন নিবেদিতপ্রাণ, দূরদর্শী ও অভিজ্ঞ সংগঠককে হারাল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

বিএসপিএর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

spot_imgspot_img
spot_img

Related Articles