চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যাকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে টসে বিলম্ব হচ্ছে। বৃষ্টির কারণে ম্যাচের ভাগ্য নিয়ে শাঙ্কা বাড়ছে। দুপুর দেড়টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১টা ৪৫ মিনিটেও টস হয়নি।
এক কথায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে। আজ দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা। তার আগে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। কিন্তু চট্টগ্রামের স্টেডিয়ামের পিচ এখনো কভারে ঢাকা।
দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েক দিন ধরেই হচ্ছে বৃষ্টি, বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। চট্টগ্রামে আজ সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের কিছুক্ষণ আগে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। বেলা ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হতে পারবে কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ভারী বৃষ্টি হয়েছে। দুপুরে ভারী বৃষ্টির ফলে বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে যায়। বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আজ একই মাঠে দুপুর ২টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তবে আবহাওয়া অফিসের তথ্যমতে আজ চট্টগ্রামে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছে তারা। প্রথম ওয়ানডেতে জয়ের পর হেরেছে টানা দুই ম্যাচ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











