লাহোর কালান্দার্সের হয়ে জিএসএল খেলবেন শামীম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)র দল লাহোর কালান্দার্স অংশ নিচ্ছে গ্লোবাল সুপার লিগে (জিএসএল)। গায়ানায় চলমান এই টুর্নামেন্টে লাহোরের হয়ে খেলছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের এই ওপেনারের সাথে যোগ দিচ্ছেন শামীম হোসেন পাটোয়ারিও। 

লাহোর কালান্দার্স আনুষ্ঠানিক বিবৃতিতে শামীমকে দলে নেওয়ার বিষয়টি জানিয়েছে। কার বদলি হিসেবে তাকে দলভুক্ত করা হয়েছে তাও নিশ্চিত করেছে দলটি। পিএসএলের জানিয়েছে, শামীমকে নেওয়া হয়েছে পাকিস্তানি ব্যাটার আব্দুল্লাহ শফিকের বদলি হিসেবে। জাতীয় দলে ডাক পাওয়ায় শফিক মাঝপথে জিএসএল ছেড়ে যাচ্ছেন।

এছাড়া বিবৃতিতে জানানো হয়, ‘আবদুল্লাহর পরিবর্তে টুর্নামেন্টের বাকি অংশের জন্য বাংলাদেশি অলরাউন্ডার শামীম হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। জাতীয় দলে সুযোগ পাওয়ায় আবদুল্লাহ শফিককে অভিনন্দন জানিয়েছে লাহোর কালান্দার্স এবং পাকিস্তানের জার্সিতে তার সাফল্য কামনা করেছে। একই সঙ্গে কালান্দার্স পরিবারে শামীম হোসেনকে আন্তরিক স্বাগতও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।’

আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ শেষে দুই জয় ও এক হার নিয়ে চার পয়েন্টের অধিকারী লাহোর। আসরের প্রথম ম্যাচে পার্থ স্কর্চার্স একাদশকে ১৬ রানে হারিয়ে শুভসূচনা করে, পরের ম্যাচে ডেজার্ট ভাইপার্সকে হারায় ৩৮ রানে। যদিও তৃতীয় ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে হেরে যান ইমনরা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles