২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অক্টোবর–নভেম্বরে অনুষ্ঠিত হবে তবে তার আগ দিয়ে বেশ ব্যাস্ত সময় কাটাতে হবে ইংল্যান্ড দলকে ঘরের মাঠে যার শুরু মে মাস থেকে। শুরুটা হবে মে মাসে প্রথম পাকিস্তানকে ওয়ানডে সিরিজে আতিথেয়তা দেয়ার মাধ্যমে। তার পর বাংলাদেশের সাথে মে মাসের শেষের দিকে একমাত্র টেস্টটি খেলবে লর্ডসে। জুনে আবার দ্য ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার পরেই থাকছে অস্ট্রেলিয়ার সাথে ৫ টেস্টর অ্যাশেস সিরিজ। অ্যাশেসের পর পরই আবার ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সেপ্টেম্বরে ৩টি-২০ ও ৫টি ওয়ানডে ম্যাচ নিয়ে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে।
পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজঃ
১৫ মে — ১ম ওয়ানডে, ভেন্যু: সাউদাম্পটন
১৯ মে — ২য় ওয়ানেডে, ভেন্যু: ম্যানচেস্টার
২১ মে — ৩য় ওয়ানডে, ভেন্যু: লিডস
২৩ মে — ৪র্থ ওয়ানডে, ভেন্যু: চেস্টার-লে-স্ট্রিট
২৬ মে — ৫ম ওয়ানডে, ভেন্যু: কার্ডিফ
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টঃ
২৮ মে–১ জুন — একমাত্র টেস্ট, ভেন্যু: লর্ডস
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালঃ ২০২৫-২৭
৯–১৩ জু, ভেন্যু: দ্য ওভাল, লন্ডন
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজঃ (৫ টেস্ট)
১৮–২২ জুন — ১ম টেস্ট, ভেন্যু: ট্রেন্ট ব্রিজ
৩০ জুন–৪ জুলাই — ২য় টেস্ট, ভেন্যু: লর্ডস
৮–১২ জুলাই — ৩য় টেস্ট, ভেন্যু: এজবাস্টন
২১–২৫ জুলাই — ৪র্থ টেস্ট, ভেন্যু: ইউটিলিটা বোল
২৯ জুলাই–২ আগস্ট — ৫ম টেস্ট, ভেন্যু: দ্য ওভাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজঃ
৩ ম্যাচের টি-২০ সিরিজ:
৭ সেপ্টেম্বর — ১ম টি-২০, ভেন্যু: চেস্টার-লে-স্ট্রিট
৯ সেপ্টেম্বর — ২য় টি-২০, ভেন্যু: ম্যানচেস্টার
১১ সেপ্টেম্বর — ৩য় টি-২০, ভেন্যু: কার্ডিফ
৫ ম্যাচের ওয়ানডে সিরিজ:
১৪ সেপ্টেম্বর — ১ম ওয়ানডে, ভেন্যু: এজবাস্টন
১৬ সেপ্টেম্বর — ২য় ওয়ানডে, ভেন্যু: লর্ডস
১৯ সেপ্টেম্বর — ৩য় ওয়ানডে, ভেন্যু: ব্রিস্টল
২২ সেপ্টেম্বর — ৪র্থ ওয়ানডে, ভেন্যু: ট্রেন্ট ব্রিজ
২৫ সেপ্টেম্বর — ৫ম ওয়ানডে, ভেন্যু: লিডস
ইংল্যান্ড ক্রিকেট দলের এই সূচি বিশ্বকাপের আগ দিয়ে শেষ হবে তার পর তারা যাবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপে খেলতে তার মানে খেলার মধ্য থেকেই ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে যাবে বিশেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে তাদের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ মনে হয় অনেক প্ল্যান করেই করে হয়েছে বিশ্বকাপের কথা মাথায় রেখে।


