ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেননা বাবর আজম

ইংল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় ডান হাতে চোট পান বাবর আজম। তখনই শঙ্কা জেগেছিল লিডসের হেডিংলিতে প্রথম টেস্টে পাকিস্তানের অধিনায়ক হয়তো খেলতে পারবেন না।

শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। আগামীকাল (১৯ আগস্ট) শুরু হতে চলা হেডিংলি টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর। তার অনুপস্থিতিতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। আজ মঙ্গলবার পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (১৪ আগস্ট) কাউন্টি সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একটি বাউন্সার সামলাতে গিয়ে ডান হাতে আঘাত লাগে বাবরের। একই হাতে এ মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টেও চোট পান তিনি।

প্রথম টেস্ট থেকে বাবরের ছিটকে পড়া নিশ্চিত করে সরফরাজ বলেছেন, ‘সে ব্যথা অনুভব করছে। চিকিৎসক দল তাকে পর্যবেক্ষণ রেখেছে।

আশা করি দ্বিতীয় টেস্টে সে খেলতে পারবে।’

গত জুলাইয়ে আবারো পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পান বাবর আজম। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তার নেতৃত্বে সিরিজ ড্র করে পাকিস্তান। লিডসে তার অনুপস্থিতি স্বাভাবিকভাবেই দলের জন্য বড় ধাক্কা। 

ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া সালমানের জন্য এটি নতুন অভিজ্ঞতা

সাদা বলের ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দিলেও এবারই প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles