অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বনিম্ন এবং টেস্ট ইতিহাসে ৪র্থ সর্বনিম্ন রানের স্কোর গড়লো বাংলাদেশ

ম্যাকাই টেস্ট

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন রান এক ইনিংসে ৪৩ যা বাংলাদেশ করেছিল ২০২১৮ সালে উইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন লিটন দাস ২৫, মুশফিক, সাকিব, রিয়াদ এবং কামরুল ইসলাম রাব্বি শুন্যতে আউট হয়েছিলেন। উইন্ডিজের কেমার রোচ ৫ ওভার বল করে ১টি মেডেন নিয়ে ৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন এছাড়া মিগুয়েল কামিন্স ৩টি ও জেসন হোল্ডার ২টি উইকেট লাভ করেছিলেন। জবাবে উইন্ডিজ প্রথম ইনিংসে ৪০৬ রান করে ম্যাচ জিতেছিল ইনিংস ও ২১৯ রানে। আবু জায়েদ ও মিরাজ ৩টি করে উইকেট নিয়েছিলেন। ২য় ইনিংসে বাংলাদেশ ১৪৪ রান করেছিল যার মধ্যে নুরুল হাসান সর্বোচ্চ ৬৪ রান করেছিলেন। ৮ বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে নুরুল হাসানের সেই ৬৪ রানে আটকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বনিম্ন এবং টেস্ট ইতিহাসে ৪র্থ সর্বনিম্ন রানের স্কোর গড়লো বাংলাদেশ।

অ্যাটাকিং ফিল্ডিং সাজিয়ে চাপে ফেলে উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়া

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইতে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ইনিংস স্কোর করে। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ শুন্যুতে সাদমান এরপর ৯ রানে ২য় ও তৃতীয় এবং দলীর ১০ রান করতে ৪র্থ উইকেট হারায় বাংলাদেশ এরপর প্রশ্ন ছিল তাহলে কি টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন ৪৩ রানকে পেছনে ফেলবে? তা না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এটাই বাংলাদেশের সর্ব নিম্ন রানের স্কোর! ২০২২ সালে দক্ষিণ আফ্রিাকার বিপক্ষে ৫৩ রানে এবং ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ৬২ রানে অল আউট হয়েছিল তাদেরই মাঠে।

২০১৮ সালের বাংলাদেশ টেস্ট দল আর এবারের বাংলাদেশ টেস্ট দলের মধ্যে পার্থক্য অনেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বারের মত টেস্ট জয় তাও আবার ৯ উইকেটের ব্যবধানে সিরিজে ১-০ এগিয়ে থেকে ২য় টেস্টে যখন সিরিজ জয়ের হাতছানি তখন প্রথম ইনিংসেই ব্যাটিং এর  ‍পুরনো চিত্র এভাবে ফুটে উঠবে তা আমাদের কল্পনারও বাইরে। জানি অস্ট্রেলিয়ার মরণ-কামড় দিবে কিন্তু তাই বলে যে মিচেল স্টার্কের বিপক্ষে প্রথম টেস্টে সফল সেই স্টার্ককে খেলতে গিয়ে টপাটপ উইকেট দেওয়া সত্যিই ব্যাটিং ধারাবাহিকতায় আমরা যে কত পিছেয়ে তার আরেকবার বুঝিয়ে দিল মুশফিকরা।

উইন্ডিজের সাথে ৪৩ রানে সর্ব নিম্ন টেস্ট ইনিংস করার পর বাংলাদেশ ২য় ইনিংসে ১৪৪ রান করেছিল এবার ২য় ইনিংসে বাংলাদেশ কি করবে সেটা যেন ২য় ইনিংসের জন্য অনেক বড় প্রশ্ন থাকলো। তবে তার আগে প্রথম টেস্ট হেরে দেশীয় মিডিয়ার সমালোচনার ঝড় অস্ট্রেলিয়া ব্যাটিং এ কিভাবে দেয় সেটা ইতিমধ্যেই স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রীন প্রমান রাখতে শুরু করেছেন। ৪র্থ উইকেট জুটিতে ৫৭ রান যোগ করে এ রিপোর্ট লেখা পর্যন্ত। স্বাগতিকদের ২২ রানে ম্যাট রেনশর উইকেটটি তাসকিন নিয়ে কিছুটা চাপ সৃষ্টি করলেও সেই চাপে কিছুটা সময় পার করার পর ম্যাকাই টেস্টে এবাদতের জায়গায় শরিফুল খেলতে নেমে ৪১ রানে ট্রাভিস হেড ও মারনাস লাবুশেনকে বোল্ড করে দুটি উইকেট তুলে নিলে মনে হচ্ছিল অস্ট্রেলিয়াকে হয়তো প্রথম টেস্টের মত কম রানে বেঁধে ফেলা যাবে কিন্তু তা হতে দেননি স্মিথ-গ্রীন জুটি। তারা সব সঙ্কা উড়িয়ে দিয়ে দলীয় ১০০ রান পার করে ৭৭* রানের জুটি গড়ে ব্যাটিং করছিলেন।  

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles