বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছে বিসিবি

সারা দেশে গত কয়েকদিন ধরেভারী বৃষ্টিপাত চলছে। টানা বর্ষণের ফলে চট্টগ্রামে নগরের বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতার আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের পাশাপাশি আরও বেশ কিছু জেলাতে বন্যার সৃষ্টি হয়েছে।

ফলে মানবেতর জীবনযাপন করছেন এই জেলার মানুষ। এবার বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বর্তমানে এইডেনবার্গে রয়েছেন তিনি।

আজ সোমবার এক ফেসবুক পোস্টে বিসিবির সভাপতি তামিম ইকবাল লিখেছেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের অনেক এলাকা এখন বন্যাকবলিত। লাখো মানুষ পানিবন্দি। অনিশ্চয়তা ও দুর্ভাবনায় দিন পার করছে অসংখ্য মানুষ। এই বিপর্যয়ে আক্রান্ত মানুষদের সমব্যথী আমরাও।’

এছাড়া তিনি বলে গেলেন, ‘বানভাসি মানুষদের জন্য বিসিবির পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব, আমরা অবশ্যই করব। আশা করি, এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি অসহায় মানুষদের পাশে থাকার ও সাধ্যানুযায়ী যতটুকু করা যায়, তা করার।’

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles