বাংলাদেশের বিপক্ষে মেজাজ হারিয়ে শাস্তি পেলেন চিভাঙ্গা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের সময় মাঠেই মেজাজ হারান জিম্বাবুয়ের ক্রিকেটার তানাকা চিভাঙ্গা। এ কারণে তাকে শাস্তি দিয়েছে আইসিসি। তাকে তিরস্কার করার পাশাপাশি তার নামের সাথে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ফলে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধের জন্য চিভাঙ্গাকে সাজা দিয়েছে আইসিসি। আইসিসির কোড অব কনডাক্টের ২.৩ ধারা ভেঙে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন চিভাঙ্গা। এই ধারায় ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে এমন অশালীন শব্দ বা গালিগালাজ ব্যবহার করা, যা স্পষ্টভাবে শোনা যায়’ এর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। চিভাঙ্গা এই নিয়ম ভেঙেই পেয়েছেন সাজা।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় এমন ঘটনা ঘটিয়েছেন চিভাঙ্গা। বল থ্রো করার জন্য সতীর্থ ইনোসেন্ট কাইয়াকে বেশ তাড়া দিচ্ছিলেন চিভাঙ্গা। কাইয়া তা করতে না পারায় স্পষ্টভাবে শোনা যায় এমনভাবে অশালীন শব্দ ব্যবহার করেছিলেন চিভাঙ্গা। পরবর্তীতে চিভাঙ্গা এই অভিযোগ স্বীকার করে নেন এবং ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অবশ্য এরপর মাঠের আম্পায়ার আল্লাহুদ্দিয়েন পালেকার এবং ফরস্টার মুটিজওয়া, তৃতীয় আম্পায়ার আইনো ছাবি এবং চতুর্থ আম্পায়ার পারসিভ্যাল সিজারা তার বিরুদ্ধে অভিযোগটি আনেন।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles