ডি থ্রি ট্রফির সহকারী কোচের তালিকা চূড়ান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া কাঠামোর টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি থ্রি ট্রফি’কে ঘিরে প্রস্তুতি এগিয়ে চলেছে। তিন সংস্করণের ক্রিকেটকে একই ফ্র্যাঞ্চাইজি কাঠামোর অধীনে নিয়ে আসা এই টুর্নামেন্টের ছয় দলের সহকারী কোচদের তালিকাও চূড়ান্ত হয়েছে।

গত রোববার ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার পাশাপাশি অনুষ্ঠিত হয় আইকন খেলোয়াড়দের ড্রাফট। এর ধারাবাহিকতায় মঙ্গলবার অনুষ্ঠিত ম্যানেজমেন্ট ড্রাফটে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের কোচিং ও সাপোর্ট স্টাফ নির্বাচন করে।

ছয় দলের কোচিং প্যানেলে জায়গা পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখেরা। ওয়ালটনের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার ইমরান ও ডলার মাহমুদ।

সেভেন রিংস সিমেন্টের কোচিং প্যানেলে থাকছেন হান্নান সরকার ও হুমায়ন কবির শাহিন। ফরচুনের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও আব্দুল কাইয়ুম জুয়েল।

ব্লু স্টারের সহকারী কোচ হিসেবে থাকছেন সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিক মজুমদার। সিটিজেন্স ব্যাংকের কোচিং প্যানেলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম।

অন্যদিকে, একমি ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্স। ডি থ্রি ট্রফিতে একই ফ্র্যাঞ্চাইজির অধীনে চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট, ৫০ ওভারের ওয়ানডে এবং টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। নতুন এই কাঠামোর মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে দলগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

spot_imgspot_img
spot_img

Related Articles