প্রথম টেস্টে কিউয়িদের ১১৫ রানে হারিয়েছে ইংল্যান্ড । তীব্র সমালোচনা আর অ্যাশেজ হতাশা পেছনে ফেলে দারুণ এক জয় দিয়ে নতুন অধ্যায় শুরু করল ইংল্যান্ড। লর্ডসে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১১৫ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার মাটিতে ১-৪ ব্যবধানে অ্যাশেজ হারার পর এটিই ছিল ইংল্যান্ডের প্রথম টেস্ট। সেই ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। জয়ের জন্য ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
কিউইদের ব্যাটিং ধসের নায়ক ছিলেন গাস অ্যাটকিনসন। ইংল্যান্ডের এই পেসার ৩০ রান খরচায় ৫ উইকেট শিকার করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন। অন্যদিকে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরে ওলি রবিনসনও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচজুড়ে মোট ৭ উইকেট তুলে নেন তিনি।
চার ইনিংস মিলিয়ে মাত্র ১৬৬ ওভারেই শেষ হয়ে যায় লর্ডস টেস্ট, যা টেস্ট ইতিহাসের অন্যতম সংক্ষিপ্ত ম্যাচগুলোর একটি। উল্লেখযোগ্য বিষয় হলো, ম্যাচের সব উইকেটই এসেছে পেস বোলারদের দখলে। কোনো স্পিনার একটি উইকেটও পায়নি পুর ম্যাচে
অস্ট্রেলিয়ায় ৪-১ ব্যবধানে অ্যাশেজ হারার পর এটি ছিল ইংল্যান্ডের প্রথম টেস্ট। সেই হতাশা কাটিয়ে দাপুটে জয় দিয়ে নতুন অধ্যায় শুরু করল তারা।
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ জুন, লন্ডনেরই আরেক ঐতিহ্যবাহী ভেন্যু ওভালে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
ইংল্যান্ড, ১ম ইনিংস: ১৪০ অলআউট
হ্যারি ব্রুক ৫৬
কাইল জেমিসন ৫-৬২
নিউজিল্যান্ড, ১ম ইনিংস: ১১৩ অলআউট
ওলি রবিনসন ৫-৩৯
ইংল্যান্ড, ২য় ইনিংস: ২২৬ অলআউট
এমিলিও গে ৫৭
নাথান স্মিথ ৬-৭০
নিউজিল্যান্ড, ২য় ইনিংস: ১৩৮ অলআউট
গাস অ্যাটকিনসন ৫-৩০
ফলাফল: ইংল্যান্ড ১১৫ রানে জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















