তামিমের ডাকে সাড়া দিচ্ছেন না দর্শকরা ! দর্শকরাই ক্রিকেটের প্রাণ , এই কথাটি ক্রিকেটের ক্ষেত্রে পুরোপুরি সত্য। দর্শকরাই মাঠে এবং মাঠের বাইরে খেলার রোমাঞ্চ, উত্তেজনা ও উৎসবের আমেজ তৈরি করেন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে দর্শকরা হলো ক্রিকেটের আসল শক্তি। তবে বেশি কিছু দিন ধরেই বাংলাদেশের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা।
তাই বিসিবির দায়িত্ব নিয়েই মাঠে দর্শক ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছিল বিসিবি। কিন্তু তামিমের সেই ডাকে তেমন সাড়া দেয়নি দর্শকরা। তাই তো এবার দর্শকদের জন্য মাঠে ফ্যান বসানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি।
এর আগে গত ১৭ এপ্রিল বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের আগে বিসিবি সভাপতি তামিম বলেছিলেন, আপনারা সবাই প্রথম ম্যাচে মাঠে আসবেন, আপনার দলকে সাপোর্ট করবেন এবং আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন। যাতে আমরা আরও উন্নতি করতে পারি। সবার সাথে দেখা হবে।’
কিন্তু সেই ডাকে সাড়া মেলেনি দর্শকদের। অবশ্য বিসিবি তার জন্য প্রচণ্ড গরমকে দায়ী করেছেন। গরমের কারণে ফাঁকা থাকে না বাংলাদেশের ম্যাচের গ্যালারি। এবার দর্শকদের একটু স্বস্তি দিতে গ্যালারিতে ফ্যান বসানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। তবে তার আগে যাচাই করে দেখা হবে, এই ফ্যান কতটা কার্যকরী বা নিরাপদ।
গত মঙ্গলবার রাতে বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এ-ও জানিয়েছেন, পরিকল্পনা থাকলেও আপাতত বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কার্যকারিতা থাকলে তবেই তা ছড়িয়ে দেওয়া হবে গোটা স্টেডিয়াম জুড়ে। আপাতত মিরপুর স্টেডিয়ামে এই ফ্যান বসানোর পরিকল্পনা বোর্ডের।
তামিম তার ফেসবুক পেইজে লিখেছেন,
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ধরনের ফ্যান বসানোর চেষ্টা করছি আমরা। এটা একদমই পরীক্ষামূলক ব্যবস্থা আপাতত। শেডগুলো এই ফ্যানকে ধারণ করতে পারবে কি না, ফ্যান বসালেও কতটা কার্যকর হয়, এসব আমরা পরীক্ষা করে দেখব।
মিরপুরে এই উদ্যোগ ফলপ্রসূ হলে ভবিষ্যতে সিলেট-চট্টগ্রামেও গ্যালারিতে ঠাণ্ডা বাতাসের ব্যবস্থা দেখা যেতে পারে। তামিম জানান,
যদি কার্যকারিতা বুঝতে পারি, তখন মিরপুরে গ্যালারির ছাউনি থাকা অংশগুলোয় এই ফ্যান আমরা বসাব এবং পরবর্তীতে চেষ্টা করা হবে অন্যান্য মাঠেও ব্যবহার করার।
তামিমের উদ্দেশ্য স্পষ্ট- দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার দর্শকদের স্বস্তি। তিনি লিখেছেন,
এতে হয়তো অনেক বড় কিছু হবে না, তবে দর্শকদের কষ্ট সামান্য কমাতে পারাটাও হবে আমাদের প্রাপ্তি। মাঠে দর্শকদের অভিজ্ঞতা সুন্দর করে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা জানি, অনেক সময় এই ছোট ছোট ব্যাপারগুলি কতটা গুরুত্বপূর্ণ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















