কিংবদন্তি গ্যারি সোবার্স আর নেই

সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন, কিংবদন্তি অলরাউন্ডার স্যার গারফিল্ড (গ্যারি) সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই মহান ক্রিকেটার। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ৯৩টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেন সোবার্স। ২৬টি সেঞ্চুরিতে ৮ হাজার ৩২ রান করার পাশাপাশি নেন ২৩৫টি উইকেট। বাঁহাতি ব্যাটিং, পেস ও স্পিন-দুই ধরনের বোলিং এবং অসাধারণ ফিল্ডিংয়ের জন্য তাঁকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়।

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলে দীর্ঘদিন টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের দখলে রাখেন তিনি। ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে আরেকটি ইতিহাসও গড়েন। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে পান নাইট উপাধি। তাঁর সম্মানেই আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের নাম রাখা হয়েছে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’।

২০০৯ সালে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া এই কিংবদন্তির মৃত্যুতে ক্রিকেটবিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর বিদায়ে হারিয়ে গেল ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, যার কীর্তি প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles