ফাইনালের টিকিটের দাম আকাশ ছুঁয়েছে

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিট বলে কথা। সোনার হরিণের চেয়েও এখন দামী। এক একটা টিকিটের দাম শুনলে চোখ কপালে ওঠার অবস্থা। একটা সাধারণ টিকিটের দামও এখন কয়েক গুন বেশি। একদল সমর্থক ফাইনালের টিকিটি ওয়েবসাইটে বিক্রি করছেন। সে টিকিটের দাম আকাশ ছোঁয়া।

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আমেরিকার খেলাধূলার ইতিহাসে সবচেয়ে দামী ম্যাচ হতে চলেছে। সবচেয়ে কম দামী টিকিট ৬ লক্ষ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচের টিকিটের দাম ছিল আরও বেশি। সেই ম্যাচের সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল সাত লক্ষ টাকা।

গড় দাম ১১ লক্ষ টাকা

একটি ওয়েবসাইট থেকে জানা গেছে ফাইনালের এক একটি টিকেটের গড় দাম প্রায় ১১ লক্ষ টাকা। আমেরিকায় কোনো খেলার কোনো টিকিটের গড় দাম কখনো এত বেশি ছিল না। এই মুহুর্তে ফাইনালের সবচেয়ে দামী টিকিট বিক্রি হয়েছে ২৭ লক্ষ ৪২ হাজার টাকায়। আজ রাতেই মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ। এ সময়ে টিকিটের দাম আরও বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের আগে আমেরিকায় সবচেয়ে দামী ম্যাচ ছিল ২০২৪ সালের সুপার বোলে সান ফ্রান্সিসকো ও কানসাস সিটি চিফসের ম্যাচ। সেখানে টিকিটের গড় দাম ছিল ৯ লক্ষ টাকা।

অভিজ্ঞতার বিপক্ষে তারুণ্যের লড়াই

এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দুই দলের দুই তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। মেসির বয়স ৩৯ আর ইয়ামালের ১৯। অভিজ্ঞতার বিপক্ষে তারুণ্যের লড়াই। ফাইনালের আগে একে অপরের বিষোদগারে ব্যস্ত থাকার কথা থাকলেও উভয়ে উভয়ের প্রশংসার প্রতিযোগিতায় নেমেছেন। মেসি ইয়ামালের প্রশংসায় বলেছেন, সে এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন। তার জন্য আমার শুভকামনা থাকবে। তার সাফল্য মানে বার্সেলোনার সাফল্য। তবে ফাইনালে আমরা চেষ্টা করবো ইয়ামালকে নিষ্ক্রিয় করে রাখতে। যে যাতে তার সেরা খেলাটা খেলতে না পারে সে চেষ্টাটাই আমরা করবো। শুধু ইয়ামাল নয়, স্পেনের পুরো দলটাই দূর্দান্ত।’

ইয়ামালের প্রশংসায় মেসি আরও বলেন, ওর বয়স মাত্র ১৯। সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে। সে অসাধারণ এক এক খেলোয়াড়। তবে আজকের দিনটা তার হতে দেওয়া যাবে না। আমরা তাকে থামিয়ে রাখার জন্য সব ধরণের চেষ্টা করবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles