বিশ্ব ফুটবল একাদশ
বিশ্বকাপ শেষ স্পেন চ্যাম্পিয়ন কিন্তু বিশ্বকাপের চ্যাম্পিয়ন খেলায়াড় কারা ছিলেন? আচ্ছা যদি বিশ্বকাপে অংশ গ্রহণকারী সকল দেশের সেরা খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে সেরা ১১ জন নিয়ে একটি একাদশ গঠন করা যায় তাহলে কেমন হবে? হ্যাঁ সেটাই এখানে দেখিয়েছি খেলা ডট লাইভের অনুসন্ধানে যেখানে বিশ্ব একাদশের নেতৃত্বে মেসি, ডাগআউটে বিশ্বজয়ী দে লা ফুয়েন্তে।
গোল রক্ষকঃ দিয়েগো কস্তা। রক্ষণভাগ: আশরাফ হাকিমি, পাউ কুবার্সি, দায়োত উপামেকানো, মার্ক কুকুরেয়া। মধ্যমাঠ: রদ্রি, জুড বেলিংহাম, মাইকেল ওলিসে। আক্রমন ভাগ: লিওনেল মেসি, হ্যারি কেইন, এমবাপ্পে।
অধিনায়কঃ লিওনেল মেসি। কোচঃ লুইস দে লা ফুয়েন্তে।
বিশ্ব একাদাশঃ
গোল রক্ষক: দিয়োগো কস্তা (গোলরক্ষক, পর্তুগাল) কস্তা বিশ্বকাপে মোট ১৯টি সেভ করেছেন আর গোলমুখে শট ২৩টি শট মোকাবিলা করেছেন। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে শেষ ষোলোতে ৬টি শটের মধ্যে ৫টি সেভ করেন। যদিও পর্তুগাল ১-০ গোলে হেরে বিদায় নেয়, তারপরও কস্তার পারফরম্যান্স ছিল ম্যাচের অন্যতম আলোচিত দিক। পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে গোল ঠেকানোর দক্ষতায় তাঁর স্কোর ছিল ৮.৪৫ যা এই ক্যাটাগরিতে সবার ওপরে।
রক্ষণভাগ:
আশরাফ হাকিমি: (রাইটব্যাক, মরক্কো) এখানে পেদ্রো পোরোও থাকতে পারতো কিন্তু এই বিশ্বকাপে খেলা সব রাইটব্যাকের মধ্যে সবচেয়ে বেশি গতিময় এবং অনেক বেশি আক্রমণাত্মক তিনি তাই হাকিমিকেই রাখা হয়েছে।
পাউ কুবার্সি: (সেন্টারব্যাক, স্পেন) কুবার্সি বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন। শুধু সে কারণেই নয়, সেন্টারব্যাক হিসেবে দ্রুত রিকভারিতে তাঁর জুড়ি মেলা ভার। এখানে আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ বিবেচনায় ছিলেন শেষ পর্যন্ত কুবার্সিকেই সেরা মনে হয়েছে এখানে।
দায়োত উপামেকানো: (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্জেন্টিকার রোমেরোসহ আরও দু-একজন এখানে বিবেচনায় ছিল কিন্তু রক্ষণ সামলে আক্রমণে সহায়তা করতে উপামেকানো বেশ ভালো অবদান রাখতে পারেন।
মার্ক কুকুরেয়া: (লেফটব্যাক, স্পেন) বর্তমানে এই পজিশনে তাঁর বিকল্প নেই। আক্রমণেই বেশি থাকেন, কিন্তু প্রয়োজনের সময় রক্ষণে দ্রুত এসে প্রতিপক্ষের ফরোয়ার্ডকে চোখে চোখে রেখে রিকভারিং করতে পারেন। ফাইনাল ম্যাচেও তার চোখ ধাঁধানো পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত।
মাঝমাঠ
রদ্রি: (হোল্ডিং মিডফিল্ডার, স্পেন) বিশ্বকাপের রদ্রি কোনো গোল না করে বা অ্যাসিস্ট না করেও জিতেছেন গোল্ডেন বল। তাঁকে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে রেখেছি কোনো বিকল্প নাম না ভেবেই। পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাঁর আছে। কখন খেলা ধীর, কখন দ্রুত খেলতে হবে-সবই তাঁর জানা। তাছাড়া স্পেনের হয়ে কাউন্টার প্রেসিং ফুটবলে তিনি নতৃত্ব দিয়ে স্পেনকে চ্যাম্পিয়ন করেছেন।
জুড বেলিংহাম: (অ্যাটাকিং মিডফিল্ডার, ইংল্যান্ড) বেলিং হামের দুটি গুন রয়েছে যথা- সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে গোল করা আর গোল করানো। দুটিতেই বেশ দক্ষ আর দুটিতেই তিনি নাম্বার ওয়ান। ‘বিটুইন দ্য লাইন’ জুড খুব ভালো বল নিতে পারেন। বেলিং হাম ৩য় স্থান নির্ধারনী ম্যাচেও ২টি গোল করেছেন।
মাইকেল ওলিসে: (অ্যাটাকিং মিডফিল্ডার, ফ্রান্স)
এই পজিশনে তিনি নির্ভরযোগ্য। ডান বা বাঁ প্রান্ত হোক সব দিক থেকেই খেলা তৈরি করতে পারেন। প্রয়োজনে মেসি-এমবাপ্পের সঙ্গে জায়গা পরিবর্তন করতেও পারবেন তাই তিনি এই একাদশে নিজের জায়গা করে নিয়েছেন।
আক্রমণভাগ
লিওনেল মেসি: (রাইট উইংগার, আর্জেন্টিনা)। রাইট উইংয়ে মেসির বিকল্প নেই ডানপ্রান্ত তাঁর ফেবারিট জায়গা। আর মেসির খেলোয়াড়ি দক্ষতা নিয়েও নতুন করে বলার দরকার নেই।
হ্যারি কেইন: (স্ট্রাইকার, ইংল্যান্ড)। নাম্বার ৯ এর জায়গায় আর্লিং হালান্ডসহ আরও দু-একজন আলোচনায় আসতে পারতেন তবে সেন্টার ফরোয়ার্ড বা নম্বর নাইন হিসেবে খেলা ডট লাইভের প্রথম পছন্দ কেইন। তার বাড়তি যোগ্যতা হিসেবে গোল করার পাশাপাশি বিল্ডআপেও যে সহায়তা করতে পারেন তা এই বিশ্বকাপে দিখেয়েছেন।
কিলিয়ান এমবাপ্পে: (লফট উইংগার, ফ্রান্স) এমবাপ্পে বাঁ পাশে খেলেন, এই পজিশনে তিনি ২০২২ এবং এই বিশ্বকাপে খেলে গোল্ডেন বুট জিতেছেন এবার তিনি ১০টি গোল করেছেন, সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২টি গোল এই পজিশনে খেলে করেছেন। একারণে এমবাপ্পের বদলে অন্য কাউকে নেওয়ার প্রশ্নই আসেনা।
অধিনায়ক: (লিওনেল মেসি, আর্জেন্টিনা) মেসি গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন এবার ফাইনালে তুলেছেন নিজে গোল করেছেন ৮টি ও ৪ গোলে সহায়তা করেছেন তাই অধিনায়ক হিসেবে খেলা ডট লাইভের প্রথম পছন্দ অবশ্যই লিওনেল মেসি। তাছাড়া নেতা হিসেবেও তিনি অসাধারন।
কোচ: লিওনেল স্কালোনি, দিদিয়ের দেশম সহ আরও দু-একজন বিবেচনায় আসতে পারতো। তবে স্পেনকে তিনি যেভাবে চ্যাম্পিয়ন করেছেন তাতে অন্য নাম ভাবার কারণ নেই বলে মনে হয়, তাই বিশ্বকাপের সেরা একাদশের কোচ হিসেবে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেই ভরসা।
প্রিয় পাঠক কেমন হল খেলা ডট লাইভের বিশ্ব একাদশ? কমেন্টে জানতে পারেন অথবা আপনার নিজের একাদশ ও কমেন্টে জানিয়ে দিতে পারেন।


