ফিফার মেজর টুর্নামেন্টের স্বত্ব বিক্রি
বিশ্বকাপ সহ ফিফার শীর্ষ টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনা নিয়ে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান (এফএফএ) গঠন করে তার ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগ কারীদের কাছে ছাড়ার পরিকল্পনার তীব্র ও কঠোর সমালোচনা করে সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বলেন বিশ্বকাপ ফুটবল কোনো নির্বাহী গোষ্ঠীর বাণিজ্যিক সম্পত্তি নয়।

সেপ ব্ল্যাটারের বর্তমান বয়স ৯০ বছর বয়সের ভারে ক্লান্ত হলেও তীব্র ভাষয়ায় ব্ল্যাটার বলেন ‘বিশ্বকাপ কোনো ব্যক্তিবর্গের নয়, এটি জনগণের সম্পদ। ফুটবলের আত্মা বিক্রি করার অধিকার কারও নেই।’ তবে এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখেও পড়েছেন সেপ ব্ল্যাটার কারণ দুর্নীতির অভিযোগে একসময় ফিফা থেকে নিষিদ্ধ হওয়া ব্ল্যাটারের বক্তব্যকে ঘিরে অনেকে তার অতীতের প্রসঙ্গ টেনে এন মনে করিয়ে দিয়েছেন। ২৯ জুলাই তিনি রয়টার্সকে সাক্ষাতকার দিয়েছিলেন।
ফিফার বিতর্কিত পরিকল্পনায়, নতুন প্রতিষ্ঠানের ২১ শতাংশ শেয়ার বিক্রির মাধ্যমে প্রায় ৪.২ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পুরো প্রতিষ্ঠানের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০ বিলিয়ন ডলার। যদিও শেয়ার বিক্রির পর সংস্থাটি প্রায় ৮০ শতাংশ মালিকানা এবং সিদ্ধান্ত গ্রহণের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখবে বলে জানিয়েছিল।
কড়া সমালোচনায় সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারঃ
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন, ‘বিশ্বকাপ’ ফুটবলের কোনো নির্বাহী গোষ্ঠীর বাণিজ্যিক সম্পত্তি নয়, এটি বিশ্ব ফুটবলের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ফিফা শুধু বিশ্বকাপের রক্ষক মাত্র, এর মালিক নয়। ফিফাকে যদি লাভজনক কোনো কর্পোরেট সংস্থায় রূপান্তর করা হয়, তবে ফুটবল তার আত্মাকে হারাবে।’ উল্লেখ্য ফিফা এখনও দাতব্য অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়ে আছে সুইজারল্যান্ডে।


