ম্যারাডোনার হ্যান্ড অব গড হবেন মেসি!

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার একটি ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াই। মাঠের ফুটবল, বিশ্বকাপের নাটকীয়তা এবং দুই দেশের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা এই লড়াইকে আলাদা মাত্রা দিয়েছে। মেসির আর্জেন্টিনার দুর্দান্ত ছন্দে থাকলেও পিছিয়ে রাখার সুযোগ নেই হ্যারি কেইনের ইংল্যান্ডকে।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ইংল্যান্ড ও আর্জেন্টিনা মোট ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। আর এই লড়াইয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সরা জিতেছে ৬টি ম্যাচ, আর্জেন্টিনা জয় পেয়েছে ৩টিতে, আর ৫টি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপে দুই দলের লড়াই আরও বেশি রোমাঞ্চকর। ১৯৬২ সালে প্রথম বিশ্বকাপ সাক্ষাতে ইংল্যান্ড ৩-১ গোলে জয় পায়। ১৯৬৬ সালের কোয়ার্টার ফাইনালেও ১-০ ব্যবধানে জিতে ফাইনালের পথে এগিয়ে যায় ইংলিশরা।

তবে ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড এবং গোল অব দ্য সেঞ্চুরি ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে। সেই ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।

১৯৯৮ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর ২০০২ সালের বিশ্বকাপে ডেভিড বেকহামের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় ইংল্যান্ড।

বিশ্বকাপে ২০২৬ সালের সেমিফাইনাল হবে দুই দলের ষষ্ঠ মুখোমুখি লড়াই। সাম্প্রতিক সময়ে দুই দলের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল, যেখানে ইংল্যান্ড ৩-২ গোলে জয় পেয়েছিল। এরপর দীর্ঘ ২১ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা হচ্ছে দুই দলের।

পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে থাকলেও বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা বরাবরই ভয়ংকর প্রতিপক্ষ। অন্যদিকে ইংল্যান্ডের বর্তমান প্রজন্মও দুর্দান্ত ছন্দে রয়েছে। তাই আটলান্টার সেমিফাইনালে অতীতের রেকর্ড নয়।

হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের দুরন্ত ফর্ম ইংল্যান্ডকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। অন্যদিকে মেসি-আলভারেজ জুটি আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এটি হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ‘বাঁচা-মরার’ লড়াইগুলোর একটি।

বরং ৯০ মিনিটের পারফরম্যান্সই নির্ধারণ করবে কে পাবে ফাইনালের টিকিট। ফুটবলপ্রেমীরা তাই অপেক্ষায় আরেকটি স্মরণীয় ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের।

সম্ভাব্য একাদশে ইংল্যান্ড খেলতে পারেঃ পিকফোর্ড, রিস জেমস, কনসা, গেহি, ও’রাইলি; রাইস, অ্যান্ডারসন; সাকা, বেলিংহ্যাম, গর্ডন; হ্যারি কেইন।

অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ এমিলিয়ানো মার্তিনেজ; মোলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো; পারেদেস; ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles