আসন্ন নতুন ফুটবল মৌসুম
নতুন ফুটবল মৌসুমকে সামনে রেখে আটঘাট বেঁধে নেমেছে মোহামেনডান স্পোর্টিং ক্লাব। নতুন ফুটবল মৌসুমের জন্য বড় বাজেটের দল গড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কয়েকদিন আগেই গতবারের ১৮ জনসহ মোট ২৪ জন খেলোয়াড় নিশ্চিত করেছিল আজ আবার নিশ্চিত করেছে ৫ জন খেলোয়াড় যার ৩ জনই হলো বসুন্ধরা কিংসের।

সাদ উদ্দিন, ফয়সাল ফাহিম, সোহেল রানা এই ৩ জন বসুন্ধরার, এছাড়া শাকিল তপু যিনি গতবার মোহামেডানে খেলেছিলেন আবার আবাহনীর শাহরিয়ার ইমন এই ৫ জনকে নতুন করে দলে সাইন করিয়েছে।
আজ মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান বলেন, ‘আমরা এবার চ্যাম্পিয়ন হতে চাই। এ কারণেই বড় দল গড়ছি। সাদ, ফাহিম, সোহেল রানা, শাহরিয়ার ইমন ও শাকিল আহাদকে আজ আমরা সই করিয়েছি। ফলে আমাদের ২৯ জন খেলোয়াড় নিশ্চিত হয়েছে।’
ফাহিম যোগ দেয়ার কথা স্বীকার করে বলন ‘মোহামেডানে যোগ দিয়েছি। তবে এ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।
কোচঃ পরিচালক মোস্তাকুর রহমান জানান, বিদেশিদের মধ্যে উজবেকিস্তানের মোজাফফরভকে রাখা হবে। বাকি তিনজন হবে নতুন। সেই ৩ জন ভালো মানের চায় মোহামেডান। সে লক্ষ্যে এবার তারা উজবেকিস্তানে একটা প্রতিনিধিদল পাঠাচ্ছে খেলোয়াড় বাছাই করতে। উজবেকিস্তান থেকে কোচও আনতে চায় মতিঝিল পাড়ার সাদা-কালোরা। এছাড়া মোহামেডানের সাবেক অস্ট্রেলিয়ান কোচ শন লেনের সঙ্গেও আলোচনা চলছে।
সত্যিই মোহামেডানের সংগঠকরা কাগজে কলমে চ্যাম্পিয়নের মতই খেলায়োড় সই করিয়েছেন তবে বাকিটা দেখতে হবে কাগজে কলমের পারফরম্যান্সের পর মাঠের পারফরম্যান্সে খেলোয়াড়রা সংগঠকদের মত চ্যাম্পিয়ন হতে পারে কিনা।


