মরক্কো চলে গেলেন কেপ ভার্দের কোচ

বিশ্বকাপে স্পেন-উরুগুয়ের মত শক্তিশালী বিশ্ব-জয়ীদের গ্রুপ থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছিল কেপ ভার্দে। আর এই জয়ের পেছনের কারিগর হিসেব যিনি কাজ করেছিলেন তিনি হলেন কোচ বুবিস্তা। বিশ্বকাপের মত বড় মঞ্চে তিনি দলকে প্রথমবার খেলতে এসেই নিয়ে গেছেন রাউন্ড অব ৩২ এ। কেপ ভার্দের সাফল্যের পেছনের এই মানুষকে আর দেখা যাবেনা কোচ হিসেবে কারণ তিনি তার পেশাদারিত্বের জায়গা বদল করেছেন। মরক্কো চলে গেছেন কোচ বুবিস্তা সেখানে তিনি ক্লাব রেরকানের দায়িত্ব নিয়েছেন।

মরক্কো চলে গেলেন কেপ ভার্দের কোচ
রাউন্ড অব ৩২ এ আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের খেলার একটি মুহুর্ত

বিশ্বকাপের নক আউটে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয় বুবিস্তাদের। অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারার আগে অবশ্য ৩ বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার নাভিঃশ্বাস তুলে দিয়েছিল আফ্রিকার এই দেশটি। বিশ্বকাপের চমক জাগানিয়া পারফরম্যান্সে বুঝতেই দেননি যে কেপ ভার্দে বিশ্বকাপের নতুন দল।

তবে কেপ ভার্দের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের নেপথ্যের নায়ক যে ছিলেন কোচ বুবিস্তা তা অস্বীকার করা যাবেনা। কিন্তু বিশ্বকাপ শেষ হতেই কেপ ভার্দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। ৫৬ বছর বয়সী কোচ পদত্যাগ করে সাড়ে ৬ বছরের অধ্যায় শেষ করে পাড়ি জমিয়েছেন মরক্কোতে।

২০২০ সালের জানুয়ারিতে কেপ ভার্দের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বুবিস্তার পদত্যাগ করার কারণ নতুন ক্লাব রেরকানে। মরক্কোর ক্লাবটির কোচ হয়েছেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে ২ বছরের। সর্ব শেষ মৌসুমে মরক্কোর শীর্ষ লিগে রানার্সআপ হয়েছিল দলটি।

মরক্কোর ক্লাব বেরকানের দায়িত্বে ছিলেন কোচ মঈন শাবানি। তিনি তিউনিশিয়ার প্রধান কোচের দায়িত্ব পাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন বুবিস্তা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles