ম্যারাডোনার মামলায় বাবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট জমা

প্রয়াত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের বিচার চলছে। এর মধ্যেই মামলায় বড় ধরনের ভুলের কথা স্বীকার করেছে একটি স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান। ম্যারাডোনার বদলে তাঁর বাবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তদন্তকারী চিকিৎসা কমিশনের কাছে।

সোমবার এএফপির নজরে আসা এক চিঠিতে সুইস মেডিক্যাল জানিয়েছে, ম্যারাডোনার মৃত্যুর তদন্তে ভুলবশত তাঁর নামে যে চিকিৎসা পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, সেগুলো আসলে তাঁর বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার। ২০১৫ সালে মারা যান ম্যারাডোনার বাবা।

মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক স্বাস্থ্যকর্মীর আইনজীবী গত সপ্তাহে বিষয়টি ধরিয়ে দেন। এরপরই ভুল স্বীকার করে সুইস মেডিক্যাল।

আর্জেন্টিনায় গত এপ্রিলের মাঝামাঝি থেকে ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় সাতজন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে। চিকিৎসায় সম্ভাব্য অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে—এমন অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচারের প্রায় দুই সপ্তাহ পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। একই সঙ্গে তিনি অ্যাকিউট পালমোনারি এডিমায়ও আক্রান্ত ছিলেন, যে অবস্থায় ফুসফুসে তরল জমে যায়।

চলমান বিচার কার্যক্রম অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles