অবশেষে দারুণ এক জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। মঙ্গলবার রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত শেষ প্রস্তুতি ম্যাচে ফ্রান্স উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে। ফ্রান্সের হয়ে তিনটি গোলই করেছেন মাইকেল ওলিসে। উত্তর আয়ারল্যান্ডের হয়ে ব্যবধান কমান প্যাটট্রিক কেলি। একই ব্যবধানে স্পেন হারিয়েছে পেরুকে।
হ্যাটট্রিক মাইকেল ওলিসের
মাত্র ২৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ওলেসি। প্রথমার্ধের শেষ সময়ে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেয়ে যান দ্বিতীয় গোল। ফ্রান্স এ গোলটি দুটি পায় যথাক্রমে ৪৩ ও ৪৯ মিনিটে। ৬৪ মিনিটে উত্তর আয়ারল্যান্ড একটা গোল ফিরিয়ে দিয়ে দারুণ উত্তেজনা তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর স্থায়ী হয়নি। ৭৪ মিনিটে মাইকেল ওলিসে আবার লক্ষ্যভেদ করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন।
এ জয়ের মাঝ দিয়ে সমর্থকদের মাঝে স্বস্তি ফেরাতে পেরেছে ফ্রান্স। কেননা মাসের শুরুতে খেলা আইভরি কোস্টের বিপক্ষে তাদের প্রস্তুতি ম্যাচটা ছিল খুবই অস্বস্তির। দলটির কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল তারা। চারদিন ব্যবধানে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে সেই অস্বস্তি দূর করেছে বর্তমান রানার্স আপ ফ্রান্স।
সহজে ছাড়েনি উত্তর আয়ারল্যান্ড
বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ফ্রান্স। তবে তরুণ খেলোয়াড়দের নিয়ে গড় উত্তর আয়ারল্যান্ড তাদের সহজে ছেড়ে দেয়নি। তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। যার ফলে প্রথম গোল পেতে তাদের বুভুক্ষের মতো অপেক্ষা করতে হয়। উত্তর আয়ারল্যান্ডের খেলোয়াড়দের গড় বয়স মাত্র ২২.৬। গোল দাতা প্যাটট্রিক কেলির বয়স তো আরও কম, মাত্র ২১। ক্যারিয়ারে এটা তার মাত্র দ্বিতীয় ম্যাচ যেখানে তিনি শুরুর একাদশে ছিলেন।

২০২৬ বিশ্বকাপ ফুটবলে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ‘আই’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সেনেগোল, ইরাক ও নরওয়ে। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ উদ্ধার মিশন। ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা নরওয়ের মুখোমুখি হবে।
পেরুকে হারিয়ে স্বস্তিতে স্পেন
এদিকে মেক্সিকোতে অনুষ্ঠিত অন্য এক ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন স্পেনও জয় পেয়েছে। ৩-১ গোলে তারা হারিয়েছে পেরুকে। এ জয়ের মাঝ দিয়ে স্বস্তি পেয়েছে স্পেনের সমর্থকরা। চলমান মাসের শুরুতে প্রথম প্রস্তুতি ম্যাচে এশিয়ার দল ইরাকের সঙ্গে ড্র করেছিল তারা। নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় ১-১ গোলে খেলা শেষ হয়েছিল।
স্পেন বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে খেলছে। প্রতিপক্ষ হিসেবে রয়েছে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। ২৬ জুন মাঠে গড়াবে এ ম্যাচটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















