ওয়েলিংটনের সঙ্গে ২০২৭ মৌসুমের চুক্তি হ্যাম্পশায়ারের!

আগামী বছরের জন্য নিজেদের অন্যতম বিদেশি খেলোয়াড় হিসেবে অ্যামান্ডা-জেড ওয়েলিংটনের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে হ্যাম্পশায়ার। ২০২৬ সালে সব সংস্করণ মিলিয়ে ৫৮ উইকেট নেওয়া এই অস্ট্রেলীয় লেগ স্পিনার আবারও পুরো গ্রীষ্মজুড়ে দলের সঙ্গেই থাকবেন। গত গ্রীষ্মে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় এই ক্লাবটির হয়ে সব ফরম্যাট দারুন খেলেছেন যার কারনে ওয়েলিংটনের সঙ্গে ২০২৭ সাল মৌসুমের চুক্তি করেছে হাম্পাশায়ার।  

ওয়েলিংটন ইউটিলিটা বোলে বেশ কয়েকটি মৌসুম কাটিয়েছেন; যেখানে তিনি আঞ্চলিক নারী কাঠামোয় সাউদার্ন ভাইপার্স এবং দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলেছেন। দেশের হয়ে ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।

ওয়েলিংটন বলেন, “এ বছর হ্যাম্পশায়ারের অংশ হতে পেরে আমার দারুণ লেগেছে। ক্লাব, খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের জন্য আমার হৃদয়ে বিশেষ জায়গা রয়েছে। দল হিসেবে আমরা সম্ভবত দুটি প্রতিযোগিতাতেই প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছি, যা অত্যন্ত ইতিবাচক। আশা করি আগামী বছর সব সংস্করণেই আমরা এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারব এবং ঘরে কিছু ট্রফি তুলতে পারব।”

হ্যাম্পশায়ার ব্লাস্টের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও সেমিফাইনালে ডারহামের কাছে হেরে যায়। পরবর্তীতে ওয়ান-ডে কাপের ফাইনালেও তারা পরাজিত হয়, যেখানে দ্য ব্লেজ ঘরোয়া ট্রেবল নিশ্চিত করে।

হ্যাম্পশায়ারের নারী ক্রিকেটের আঞ্চলিক পরিচালক অ্যাডাম কার্টি বলেন, “গত গ্রীষ্মে তার কাছে যা যা চাওয়া হয়েছিল, অ্যামান্ডা-জেড তার প্রতিটি লক্ষ্যই পূরণ করেছেন। মাঠ ও মাঠের বাইরে তার প্রভাব এবং ২০২৭ মৌসুমের পুরো সময়ের জন্য তাকে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা এর চেয়ে বেশি আনন্দিত হতে পারতাম না।”

তিনি আরও যোগ করেন, “খেলোয়াড় এবং ক্লাব—উভয় পক্ষই মনে করে যে কিছু কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। ট্রফিহীন হলেও দারুণ সম্ভাবনাময় এই মৌসুমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দল আরও এগিয়ে যাবে বলে উভয়ই আত্মবিশ্বাসী।”

spot_imgspot_img
spot_img

Related Articles