• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
শনিবার, মে ২৩, ২০২৬
  • Login
FIFA World Cup 2026
খেলা.লাইভ
OFFICIAL COUNTDOWN TO
FIFA WORLD CUP 2026
0DAYS
0HRS
0MINS
0SECS
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result

COUNTDOWN
0D
0H
0M
0S
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট অন্যান্য

বিএসপিএ অ্যাওয়ার্ডে হামজার রাজত্ব – জিতলেন ত্রিমুকুট

ক্রীড়া প্রতিবেদক by ক্রীড়া প্রতিবেদক
মে ২২, ২০২৬
in অন্যান্য
Reading Time: 5 mins read
0
A A
0
বিএসপিএ অ্যাওয়ার্ডে হামজার রাজত্ব - জিতলেন ত্রিমুকুট

ইংল্যান্ডে থাকায় অনলাইনে যুক্ত হন হামজা চৌধুরী।

Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ঐতিহ্যবাহী ক্রীড়া পুরস্কারে এবার রীতিমতো রাজত্ব করলেন জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ২০২৫ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আজ (শুক্রবার) রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো আয়োজনে ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এবারের আসরে সর্বোচ্চ তিনটি পুরস্কার (ট্রেবল) জিতে নিয়েছেন হামজা চৌধুরী। তিনি ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সর্বোচ্চ খেতাব ‘স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার’ অর্জন করেছেন। পাশাপাশি দর্শকদের ভোটে ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’ এবং ফুটবলার হিসেবে ‘বর্ষসেরা ফুটবলার’ এর পুরস্কারও নিজের করে নেন।

ভিডিও কলে যুক্ত হলেন হামজা, পুরস্কার নিলেন তাবিথ আউয়াল

বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করায় হামজা চৌধুরী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে বছরের সেরা ক্রীড়াবিদের সর্বোচ্চ পুরস্কারটি গ্রহণ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। পুরস্কার গ্রহণের সময় হামজাকে ভিডিও কলে যুক্ত করা হলে তিনি আবেগঘন এক বার্তায় বলেন,

“এই পুরস্কার পেয়ে আমি খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী পুরস্কার। সারা বছর ধরে আমাকে ও বাংলাদেশ জাতীয় দলকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আমার পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু এবং ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

বর্ষসেরা ক্রীড়াবিদের এই দৌড়ে হামজার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং হকি তারকা আমিরুল ইসলাম। তবে সবাইকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট পরেন হামজাই।

ক্রীড়া প্রতিমন্ত্রীর স্মৃতিচারণ ও বাফুফে সভাপতির পরিকল্পনা

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার পুরোনো দিনের স্মৃতিচারণ করে বলেন,

“বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে ক্রীড়াঙ্গনে অবদান রাখছে। আগে ফুটবলার হিসেবে এই অনুষ্ঠানে পুরস্কার নিতে আসতাম, আর আজ আসলাম ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। এটা আমাদের পুরো ক্রীড়াঙ্গনেরই এক বড় অর্জন।”

অন্যদিকে, বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব তার বক্তব্যে দেশের ক্রীড়া সাংবাদিকতাকে বিশ্বমানের উল্লেখ করে বলেন,

“আমাদের সাংবাদিকতায় আরও উন্নতির সুযোগ রয়েছে। বিএসপিএ একটি ‘স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করতে চায় এবং এই স্বপ্ন পূরণে আমরা সবাইকে পাশে চাই।”

টানা ১১বারের মতো এই মর্যাদাপূর্ণ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কুল’। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও মালিক মোহাম্মদ সাইদ।

একনজরে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ী তালিকা

এবারের আসরে ১৬টি বিভাগে সর্বমোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হয়েছে। নিচে বিজয়ীদের তালিকা দেওয়া হলো:

বর্ষসেরা ক্রীড়াবিদ (স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার): হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা (রানার-আপ), আমিরুল ইসলাম (রানার-আপ)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী।

বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা।

বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন।

বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম।

বর্ষসেরা আর্চার: আব্দুর রহমান আলিফ।

বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা।

বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার।

উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)।

বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)।

বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী (হকি)।

বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)।

তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।

বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)।

সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি।

সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে প্রাচীন ক্রীড়া লেখক ও সাংবাদিকদের এই সংগঠনটি ১৯৬৪ সাল থেকে নিয়মিতভাবে সফল ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

শ্রাবন্তীর হ্যাটট্রিকে বরিশালের শিরোপা জয়!

শ্রাবন্তীর হ্যাটট্রিকে বরিশালের শিরোপা জয়!

মে ২১, ২০২৬
অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্বে হুমায়রা

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্বে হুমায়রা

মে ২০, ২০২৬
বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় হামজা-ঋতুপর্ণা ও আমিরুল

বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় হামজা-ঋতুপর্ণা ও আমিরুল

মে ১৮, ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি করবে মোহামেডান

প্রধানমন্ত্রীকে নিয়ে প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি করবে মোহামেডান

মে ১৭, ২০২৬
অনুদানের ২০ কোটি টাকা ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা

অনুদানের ২০ কোটি টাকা ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা

মে ১৬, ২০২৬
১১ বছর পর শুরু হলো ১ম বিভাগ ব্যাডমিন্টন

১১ বছর পর শুরু হলো ১ম বিভাগ ব্যাডমিন্টন

মে ১৫, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
বাবরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা পাকিস্তানের

বাবরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা পাকিস্তানের

মে ২২, ২০২৬
অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্বে হুমায়রা

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্বে হুমায়রা

মে ২০, ২০২৬
পাকিস্তানের আমির এখন যুক্তরাজ্যের নাগরিক

পাকিস্তানের আমির এখন যুক্তরাজ্যের নাগরিক

মে ২২, ২০২৬
রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

মে ২২, ২০২৬
বিসিবি ও ক্রিকেট সাংবাদিকতা নিয়ে ক্ষোভ ঝাড়লেন আসিফ আকবর

বিসিবি ও ক্রিকেট সাংবাদিকতা নিয়ে ক্ষোভ ঝাড়লেন আসিফ আকবর

মে ২৩, ২০২৬
সরাসরি চুক্তিতে জাফনা কিংসে সাকিব

সরাসরি চুক্তিতে জাফনা কিংসে সাকিব

মে ২৩, ২০২৬
বিএসপিএ অ্যাওয়ার্ডে হামজার রাজত্ব - জিতলেন ত্রিমুকুট

বিএসপিএ অ্যাওয়ার্ডে হামজার রাজত্ব – জিতলেন ত্রিমুকুট

মে ২২, ২০২৬
বিশ্বকাপ ফাইনালের দিন জিম্বাবুয়েতে টি–টুয়েন্টি খেলবে টাইগাররা

বিশ্বকাপ ফাইনালের দিন জিম্বাবুয়েতে টি-২০ খেলবে টাইগাররা

মে ২২, ২০২৬

Recommended

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist