নির্বাচনের পর প্রথম সভা করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর নতুন পরিচালনা পর্ষদ। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভা করা হয়েছে। এর অন্যতম হলো ক্লাব প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি করতে চায় বর্তমান কমিটি। সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর কথা জানালেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সরকারদলীয় সংসদ-সদস্য বরকতউল্লা বুলু।

মতিঝিল ক্লাব প্রাঙ্গণে সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে সভা শুরু হয়। সভাশেষে পাশ্ববর্তী হলরুমে দুপুর দেড়টার দিকে আনুষ্ঠানিক ব্রিফিং করেন ক্লাব সভাপতি বরকতউল্লা বুলু।
সেখানে তিনি বলেন, ১৯২৬ সালে ঢাকা প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের ৯০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে চান তারা। ক্লাবের এই অনুষ্ঠানকে তারা মিলনমেলায় রুপ দিতে চান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর কথা বলেন ক্লাব সভাপতি।
ইউরোপীয় ক্লাবের আদলে মোহামেডানের ফ্যানক্লাব তৈরি করবে মোহামেডান। পাশাপাশি প্রতিটি জেলায়ও ফ্যানক্লাবের কমিটি গঠন করার কথাও জানান ক্লাব সভাপতি।
আগামী মৌসুমে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি হকিতেও শক্তিশালী দল গঠন করবে মোহামেডান। ক্রিকেটে মোহাম্মদ মাসুদুজ্জামান, ফুটবলে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল ও হকিতে সাজেদ এ এ আদেলকে প্রধান করে কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















