জরুরি সংবাদ ডেকেছে মহিলা ক্রীড়া সংস্থা
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। প্রধানমন্ত্রীর তহবিল থেকে সংস্থাটিকে দেয়া ২০ কোটি টাকার অনুদান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ফেরত নেওয়ার বিষয়টি প্রকাশিত হওয়ার পর ক্রীড়াঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে আনুষ্ঠানিক বক্তব্য দেবে সংস্থাটি। একই সাথে অনুদানের অর্থ দিয়ে গঠিত এফডিআর (FDR)-এর সর্বশেষ পরিস্থিতিও সর্বসাধারণের সামনে তুলে ধরা হবে।
এই লক্ষ্যে আগামীকাল ১৬ মে, ২০২৬ (শনিবার) দুপুর ১২:০০ টায় রাজধানীর ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে (সাবেক সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স) এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত ২০ কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ফেরত নেওয়ার বিষয়টি গণমাধ্যমে আসার পর ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশের নারী ক্রীড়ার উন্নয়ন ও প্রসারে এই অনুদান কীভাবে ভূমিকা রাখছিল এবং বর্তমানে অর্থ ফেরত নেওয়ার ফলে কী ধরনের সংকট তৈরি হতে পারে, তা সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা করা হবে।
দেশের সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের যথাসময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সংস্থার পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















