অনুদানের ২০ কোটি টাকা ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়েছে। ধানমণ্ডিতে অবস্থিত রিয়া গোপ মহিলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংস্থাটির সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
লিখিত বক্তব্যে ব্যারিস্টার শুক্লা জানান, ২০২২সালের ২১ এপ্রিল এবং ২০২৪ সালে ১৩ ফেব্রুয়ারি মহিলা ক্রীড়া সংস্থার অনুকূলে মোট ২০ কোটি টাকার অনুদান দেয়া হয়। যা স্থায়ী আমানত হিসেবে সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখায় রাখা হয়। শর্ত হিসেবে এই আমানতের ৮০ ভাগ দেশের মহিলা ক্রীড়া উন্নয়নে ব্যয় এবং ২০ ভাগ ‘সিড মানি’র সাথে যুক্ত হবে।
সংরক্ষিত এফডিআর থেকে ২০২৫ সালের জুলাইয়ে লভ্যাংশ পেয়েছে মহিলা ক্রীড়া সংস্থা। কিন্তু এর পর থেকেই কোন ধরনের লভ্যাংশ না পাওয়ার পর ব্যাংকে যোগাযোগ করলে সংস্থাটির নেতৃবৃন্দ জানতে পারেন যে, এফডিআরের পুরো ২০ কোটি টাকাই ড. ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ফিরিয়ে নেয়া হয়েছে। কিন্তু এই ব্যাপারে মহিলা ক্রীড়া সংস্থাকে কোন ধরনের যোগাযোগই করা হয়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















