প্রথম সেমিফাইনালে অঘটন হয়নি, প্রত্যাশার জয়ে ভারত ফাইনালে।

পরিসংখ্যানে ভারতের চেয়ে ভুটান অনেক অনেক পিছিয়ে যে ভুটান গ্রুপ পর্বে বাংলাদেশের সাথে লড়াই করে মাত্র ১-০ গোলে হেরেছিল আবার শ্রীলংকার সাথে ২-২ গোলে ড্র করেছিল সেই ভুটানকে খুঁজেই পাওয়া যায়নি সি দলে পরিনত হওয়া ভারতের বিপক্ষে। খেলার শুরু থেকেই আক্রমন নির্ভর খেলে ৯ মিনিটে ভিশনুর গোলে এগিয়ে যায় ভারত। বাকি সময় খেলায় এগিয়ে যাওয়ার মত খেলতে ব্যর্থ হয় ভুটান ফলে প্রত্যাশা মতই জয় নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে ভারত।

প্রথম গোলের পর ভুটানের উল্লাস

ম্যাচের ২৮ মিনিটে ভারতের অধিনায়ক কনশাম ২য় গোল করে লিড দ্বিগুন করে ম্যাচের ভাগ্য অনেকটাই নিশ্চিত করে ফেলে ভারত, তাই প্রথমার্ধের বাকি সময় কিছুটা আয়েশী ভাব নিয়ে শেষ করে ভারত তবে ভুটানের বেশ কিছু আক্রমন ছিল ভাল কিন্তু সেই সেই আক্রমন ভালভাবে ফিনিশিং করতে পারেনি বা গোল রক্ষক আনোয়ার শেখের বড় পরিক্ষা নিতে পারেনি। ভুটানের অধিনায়ক তিনি বা প্রান্ত এবং মাঝমাঠ দিয়ে বেশ কিছু আক্রমন করেছে এবং বা পায়ের ক্রস তুলেও তার ফরোয়ার্ডরা সেগুলো থেকে গোলের সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হলে ২ গোলে পিছিয়ে থেকে শেষ করে প্রথম ৪৫ মিনিট।

দ্বিতীয়ার্ধে ভুটান সবাইকে অবাক করে দিয়ে খেলার ৪৮ নিটের সময় ৪৭ মিনিটে চেনচোর শট পোস্টে লেগে ফিরে এলে হেডে বল জালে পাঠান কিনজাং তাশি। তা দেখে গ্যালারীর দর্শকরা নড়েচড়ে বসে ভুটানের গোলকে করতালি দিয়ে ক্ষনিকের আনন্দ উদযাপন করে। এরপর ৬৫ মিনিটে ভারতের একটি জোরালো বা প্রান্তের আক্রমন ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবলের জন্য রেফারি ভারতকে পেনাল্টি দিলে ভিএআর এ তা বাতিল হলে উপস্থিত দর্শক ভুয়া ভুয়া বলে চিৎকার করে উঠে। এরপর ভুটানের একটি আক্রমনেও গ্যালারীর দর্শকরা চেঁচিয়ে উঠে ভুটানকে সমর্থন করলেও মাঠের খেলায় ভুটান দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছিল বারবার।

সাফে ফুটবলে ভারতের আধিপত্য নতুন কিছু নয় মোট ১৪ বার অংশ নিয়ে ১৩ বারই ফাইনালে উঠেছে । এবার সহ মোট ১৪ বার ফাইনালে উঠলো তার মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন এবং ৪ বার রানার্সআপ হয়েছে ভারত। ২০০৩ সালে হয়েছিল তৃতীয় যেবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। আবার ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েছিল, আর এবারতো তারা বি টিম নিয়ে প্রথমে অংশ নিয়ে মাঝপথে কয়েকজন চলে যাওয়ায় বলা যায় সি টিম নিয়েই ফাইনালে উঠে গেল।

বিশেষ করে শেষের ২০ মিনিট উভয় দল ঘর গুছিয়ে আক্রমনে গেছে তাতে কিন্তু রক্ষনভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় ফরোয়ার্ডরা আর গোলে দেখা পায়নি, দ্বিতীয়ার্ধে ভুটানের বদলি নাম্বার ৯ তেনজিন বেশ কয়েকবার পেনাল্টি এরিয়ার মধ্যে বল পেয়ের অন টার্গেটে শট নিতে ব্যর্থ হলে গোল বঞ্চিত হয় ভুটান আবার ভারতে একটি আক্রমন থেকে সুহাইল দারুন ভাবে বক্সে ঢুকে দুরের পোস্টে যে শট নিয়েছিলেন তা বারে লেগে বাইরে চলে যায়। এরপর অতিরিক্ত ৫ মিনিট সময়েও ভুটানের একটি আক্রমন থেকে বল পান অধিনায়ক চেনচো তিনি তা বক্সের বাইরে থেকে হেডে পেনাল্টি আর্কের কাছাকাছি একটু ভেতরে দেন কিন্তু সেই বলে দুর্বল শট নিলে সকল আশা শেষ হয়ে যায় ভুটানের এরপরই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন। ভুটান কোন অঘটন করে দেখাতে পারে কিনা তা দেখার জন্য উপস্থিত দর্শকরা মাঠে ভুটানকে সমর্থন জানালেও ভারত ফেভারিট হিসেবে ২-১ গোলের জয় নিয়ে উঠে যায় ফাইনালে। আজ রাত ৮.৩০ মিনিটে ২য় সেমিফাইনালে বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করে। মধ্যম তরঙ্গ ৬৩০ কিঃহাঃ এবং ওয়েবসাইটের মা

spot_imgspot_img
spot_img

Related Articles