চোট আক্রান্ত সাদমান হাসপাতালে 

সিলেট টেস্টের দ্বিতীয় দিনেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান ওপেনার সাদমান ইসলাম। তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকা এই ব্যাটারকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। পরে তাঁকে নেওয়া হয়েছে হাসপাতালে।

সাদমানের চোটের কারণে চলতি টেস্টে তাঁর আর ব্যাটিংয়ে নামা হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। চোটের মাত্রা গুরুতর হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হতে পারে।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, সাদমানের বাঁ পায়ের গোড়ালিতে মচকেছে। তাঁর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। চোটের প্রকৃত অবস্থা জানতে এমআরআই স্ক্যান করানো হবে।

ফিজিও বলেন, ‘সাদমানের বাঁ পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে। এখন পর্যবেক্ষণে আছে। আমরা তাকে এমআরআই স্ক্যানিং করতে পাঠাব।’

এখন স্ক্যানের ফলাফলের অপেক্ষায় বাংলাদেশ দল। সেই রিপোর্টের ওপরই নির্ভর করছে সাদমানের মাঠে ফেরার সময় ও পরবর্তী সিরিজে তাঁর অংশগ্রহণ।

spot_imgspot_img
spot_img

Related Articles