ইংল্যান্ড দলে ডাক পেলেন জার্সির ক্রিকেটার

ইংল্যান্ড দলে ডাক পেলেন জার্সির ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির জন্য রেহান আহমেদ ও আসা ট্রাইবকে দলে ডেকেছে ইংল্যান্ড। চোটের কারণে উইল জ্যাকসের ছিটকে পড়া এবং দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে যোগ দিতে হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের চলে যাওয়ার কারণে স্কোয়াডে এই দুই ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

 
২২ বছর বয়সী আসা ট্রাইব প্রথমবারের মতো ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। তিনি গ্ল্যামরগানের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন। এর আগে ২০০৫ সালে সাইমন জোন্সের পর এই ক্লাব থেকে আর কোনো ক্রিকেটার ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পাননি। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য আগে থেকেই খেলার অভিজ্ঞতা রয়েছে ট্রাইবের। ইংল্যান্ডের হয়ে ডাক পাওয়ার আগে জার্সির প্রতিনিধিত্ব করেছেন তিনি।

অন্যদিকে রেহান আহমেদ ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দেশের জার্সিতে এ পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি খেলা এই স্পিনার সর্বশেষ গত জুলাইয়ে ভারতের বিপক্ষে এই সংস্করণে মাঠে নেমেছিলেন।

এদিকে অস্ট্রেলিয়া সফরে চোটের কারণে আগেই জশ টাং ও জ্যাকব বেথেলকে হারিয়েছে ইংল্যান্ড। এরপর প্রথম টি-টোয়েন্টিতে হাতে চোট পেয়ে ছিটকে যান উইল জ্যাকস। এবার শেষ ম্যাচের আগে টেস্ট দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন ব্রুক ও কক্স। ফলে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বিকল্প হিসেবে রেহান ও ট্রাইবকে দলে নিয়েছে ইংল্যান্ড।

spot_imgspot_img
spot_img

Related Articles