ল্যাম্পার্ডকে চেলসি থেকে দূরে থাকার পরামর্শ , ২৫ বছরের দীর্ঘ অপেক্ষার পর কভেন্ট্রি সিটিকে প্রিমিয়ার লিগ-এ উন্নীত করে নতুন করে আলোচনায় এসেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এই সাফল্যের পরপরই ইংল্যান্ডের সাবেক এই তারকা মিডফিল্ডারের নাম আবারও উঠে এসেছে। তার সাবেক ক্লাব চেলসি’র ম্যানেজার পদের সম্ভাব্য তালিকায় ল্যাম্পার্ডের নামও উঠে এসেছে।

তবে চেলসির আরেক কিংবদন্তি জো কোল মনে করেন, এই মুহূর্তে ল্যাম্পার্ডের স্ট্যামফোর্ড ব্রিজে ফেরাটা বুদ্ধিমানের কাজ হবে না। সম্প্রতি প্যাডি পাওয়ার-কে দেয়া এক সাক্ষাৎকারে কোল স্পষ্টভাবে বলেন,
ল্যাম্পার্ডের উচিত এই প্রস্তাব থেকে দূরে থাকা।
কোলের ভাষায়,
ল্যাম্পার্ডের ওই চাকরি থেকে দূরে থাকা উচিত। সে ক্লাবটিকে ভালোবাসে, তাই তার মনে আবার ফিরে গিয়ে নিজেকে প্রমাণ করার ইচ্ছা জাগতেই পারে। কিন্তু এখন সময়টা অন্য কিছুর।
তিনি আরও মনে করেন,
কভেন্ট্রিতে অসাধারণ সাফল্য পাওয়ার পর ল্যাম্পার্ডের উচিত সেই ধারাবাহিকতা ধরে রাখা এবং সদ্য প্রিমিয়ার লিগে ওঠা দলটিকে আগামী মৌসুমে টিকিয়ে রাখার মতো কঠিন চ্যালেঞ্জে মনোযোগ দেওয়া।
৪৭ বছর বয়সী এই কোচের সামনে এখন সবচেয়ে বড় কাজ হলো দলকে শক্তিশালী করা, নতুন খেলোয়াড় দলে ভেড়ানো এবং একটি প্রতিযোগিতামূলক স্কোয়াড গড়ে তোলা। কোলের মতে,
চেলসির মতো ক্লাবে যোগ দিলে এই মনোযোগ ব্যাহত হতে পারে, বিশেষ করে যখন ক্লাবটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কাঠামো এখনও স্থিতিশীল নয়।
চেলসির বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন কোল। তার মতে, ক্লাবটির বড় সমস্যা হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোচদের পূর্ণ স্বাধীনতা না থাকা। এই প্রসঙ্গে কোল বলেন,
একজন ম্যানেজারের জন্য সফল হওয়া খুব কঠিন, যদি তার হাতে পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকে।
চেলসির বর্তমান প্রসঙ্গে কোল আরও বলেন,
তার মতে, চেলসিতে ফলাফলের ভিত্তিতে দ্রুত বিচার করা হয়, কিন্তু একই সঙ্গে কোচদের হাতে দল পরিচালনার পূর্ণ ক্ষমতা দেওয়া হয় না।
উল্লেখ্য, ল্যাম্পার্ড ইতোমধ্যেই দুই দফায় চেলসির দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে ট্রান্সফার নিষেধাজ্ঞার মধ্যেও দলকে শীর্ষ চারে তুলেছিলেন তিনি। তবে ২০২১ সালে তাকে বরখাস্ত করা হয়। পরে ২০২৩ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফিরে এলেও ১১ ম্যাচে মাত্র একটি জয় পান।
বর্তমানে লিয়াম রোজেনিওর-কে বরখাস্ত করার পর চেলসি নতুন কোচ খুঁজছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও আছেন আন্দোনি ইরাওলা এবং সেস্ক ফ্যাব্রেগাস।
এদিকে কোল ব্যক্তিগতভাবে জাভি আলোনসো-কে চেলসির ম্যানেজার হিসেবে দেখতে চান। তবে তার বিশ্বাস, স্প্যানিশ এই কোচ স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেবেন বলে তার মনে হয় না।
সব মিলিয়ে, ল্যাম্পার্ডের সামনে দু’টি পথ। একটি হলো নিজের গড়া দল নিয়ে নতুন সাফল্যের পথে এগিয়ে যাওয়া। অন্যটি হলো, আবারও পুরোনো চ্যালেঞ্জে ফেরা। এটি এমন এক চ্যালেঞ্জ যেখানে আর আগেই তিনি দু’বার দায়ীত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















