ঘরোয়া লিগের ইন্টার মিলানের শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র। চার ম্যাচ হাতে থাকতেই নিকটবর্তী দল নাপোলি থেকে চার পয়েন্ট এগিয়ে দলটি। রবিবার রাতে ৩৪তম ম্যাচে তারা তোরিনোর সঙ্গে ড্র করেছে। ২-২ গোলের নাটকীয় ড্র। ফলে অপেক্ষায় থাকতে হচ্ছে ইন্টার মিলানকে।
এ ম্যাচ শেষে সেরি আ’তে ৩৪ ম্যাচে ইন্টার মিলানের পয়েন্ট ৭৯। সমান ম্যাচ শেষ নাপোলির সংগ্রহ ৬৯ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬৭। সমান ম্যাচ শেষে তোরিনোর পয়েন্ট ৪১।
দূর্ভাগ্য ইন্টার মিলানের
দূর্ভাগ্য বলা যায় ইন্টার মিলানের। এ ম্যাচ শেষেই শিরোপা উৎসবে মেতে উঠতে পারতো ইন্টার মিলান। স্টাডিও অলিম্পিকো স্টেডিয়ামের খেলাটি সে পথেই এগুচ্ছিলো। উভয়ার্ধে পাওয়া একটি করে গোলের সুবাদে ইন্টার মিলান তখন দুই গোলের ব্যবধানে এগিয়ে। সমর্থকরা শিরোপা উৎসবে মাতোয়ারা। ঠিক তখনই তাদের চমকে দিলেন তোরিনোর জিওভান্তি সিমিওনে ও নিকোলা ভ্লাসিক। তার মাত্র ৯ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইন্টার মিলানকে ড্র করতে বাধ্য করে। একই সঙ্গে তাদের শিরোপা উৎসব পিছিয়ে দেয়।
আগামী ৩ মে ইন্টার মিলান নিজেদের মাঠে পারমার বিপক্ষে মাঠে নামবে। এদিন তাদের শিরোপা নিশ্চিত হতে পারে।

তোরিনোর বিপক্ষে জয় নিয়ে ইন্টার মিলান সমর্থকদের কোনো সন্দেহ ছিল না। সব ধরণের প্রতিযোগিতায় সর্বশেষ চার ম্যাচেই জয় পেয়েছিল শিরোপা প্রত্যাশী দলটি। দুই গোলের ব্যবধানের ফলে জয় নিয়ে আরও নিশ্চিত হয়েছিল দলটি। ২৩ মিনিটে মার্কাস থুরামের গোলে এগিয়ে যাওয়ার পর ৬১ মিনিটে স্কোরশিটে নাম লেখান ইয়ান বিসেক। ফেডেরিকো ডিমারকোর ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন থুরাম। আর তাতেই ইন্টার মিলানের উৎসবে ভিন্ন মাত্রার রং পায়।
৯ মিনিটে তোরিনোর জোড়া গোল
কিন্তু খেলার শেষ বাঁশি বাজার ২০ মিনিট আগে ইন্টার মিলান চমকে দেন জিওভান্নি সিমিওনে। ৯ মিনিট পর নিকোলা ভ্লাসিক পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতায় ফেরান। পেনাল্টি নিয়ে অবশ্য বিতর্ক ছিল। ভিএআর দেখে ইন্টার মিলানের ডিফেন্ডার কার্লোস অগাস্তোর হ্যান্ডবলের কারণে রেফারি তোরিনোকে পেনাল্টি দেয়। গোলের সহজ সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল করেননি ভ্লাসিক। ইন্টার মিলানের গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই বল জালে জড়িয়ে দেন তিনি। শেষ দিকে তোরিনো গোলের দারুণ একটা সুযোগ পেয়েছিল। কিন্তু এ যাত্রায় আলিইউ জেয়ির শট দারুভাবে রুখে দেন গোলরক্ষক সোমের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















